সতর্কতা অবলম্বন করবেন। তবে কেউ যদি কদমবুসি করে তাতে আপত্তি করবেন না।১ পরবর্তীতে তিনি আরো বলেন-
অর্থাৎ, প্রকৃত অর্থে কদমবুসি জাইয। ফুকাহার নিষেধাজ্ঞা ফাসাদ সৃষ্টিকারি কাজ তথা যৌন আবেগের প্রতি আরোপিত হবে। প্রশ্ন হলো কদমবুসি মাকরূহ ছাড়াই জাইয হলে ইহা করতে গিয়ে রুকু ও সিজদা পরিমাণ মস্তক অবনত করার পরও কি জাইয হবে? এ ব্যাপারে আমাদের দেশের উলামার মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন, কদমবুসি যেহেতু জাইয তাই ইহা করতে গিয়ে রুকু সিজদা পরিমাণ মস্তক অবনত করলেও জাইয হবে। অন্যদিকে উলামাগণের বড় একটি দল বলেছেন, রুকু সিজদা পরিমাণ মস্তক অবনত না করে কদমবুসি করলে তা জাইয হবে, অন্যথায় জাইয হবে না।২ ১. শায়খ আশরাফ আলী থানবী, ইমদাদুল ফাতাওয়া, মাকতাবায়ে দারুল উলূম করাচী, করাচী, পাকিস্তান: ১৪৩১ হি., খ. ৫, পৃ. ৩৪৯ ২. প্রাগুক্ত, পৃ. ৩৫১
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।