পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ, হানাফী উলামার দৃষ্টিতে উলামা, দীনদার ও পরহেযগার লোকদের ইলম, পরহেযগারি কিংবা ন্যায়পরায়নতার প্রতি সম্মান প্রদর্শন করতে তাদের কদমবুসি করা জাইয। আমার ব্যক্তিগত রায় হলো কদমবুসি নিয়ে বিতর্ক করবেন না।১ এগারো: শায়খ আশরাফ আলী থানবী (১২৮০-১৩৬২ হিজরি) দারুল উলূম দেওবন্দ'র খ্যাতিমান ছাত্র, উদুর্ ও আরবি ভাষায় বিপুল সংখ্যক গ্রন্থ প্রণেতা, হাকীমুল উম্মাহ খ্যাত শায়খ আশরাফ আলী থানবী উপমহাদেশের একজন বিখ্যাত আলিম। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে তাঁর অসংখ্য অনুসারী রয়েছেন। কদমবুসি সম্পর্কে এক জিজ্ঞাসার জবাবে শায়খ থানবী তাহতাবীর বরাতে কিছু আলোচনা করে বলেন-

অর্থাৎ, এর দ্বারা দু'টি বিষয় জানা যায়, প্রথম বিষয় হলো নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কদমবুসি করতে সাহাবীকে অনুমতি দিয়েছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কদমবুসির বৈধতা সম্পর্কে ফুকাহার মধ্যে ইখতিলাফ আছে। সুতরাং উত্তম হলো নিজে ১. শায়খ খলীল আহমদ সাহরানপুরী, ফাতাওয়া মাযাহিরুল উলূম, মাকতাবাতুশ শায়খ, করাচী, পাকিস্তান: (তা. বি.), খ. ২, পৃ. ৩৩৪

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।