নয়: শায়খ মাহমুদ হাসান দেওবন্দী (১৮৫১ - ১৯২০ ঈসায়ি) শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকার কারণে বিখ্যাত একটি নাম। তিনি দারুল উলূম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন। ১৮৭১ খ্রিস্টাব্দে শিক্ষা সমাপ্ত করার পরই সরাসরি তিনি দারুল উলূম দেওবন্দে শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। ১৮৭৫ থেকে ১৯১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেখানে সদরুল মুদাররিসীন (প্রধান শিক্ষক) হিসেবে কর্মরত ছিলেন। শায়খুল হিন্দ মাহমুদ হাসান সুনান আবু দাউদ'র গুরুত্বপূর্ণ হাশিয়া বা পার্শ্বটীকা প্রণয়ন করেন। তাঁর পার্শ্বটীকা সম্বলিত সুনান আবু দাউদ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে অসংখ্যবার প্রকাশিত হয়েছে। আবু দাউদ শরীফে সায়্যিদিনা যারি' রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবদুল কায়িস গোত্রের প্রতিনিধি দল কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা মুবারকে চুমু দেয়া সম্পর্কিত হাদীসের পার্শ্বটীকায় শায়খুল হিন্দ বলেন- و احلديث ديلل ىلع جواز تقبيل ارجل ، وجاء يف غري هذا احلديث ايضاً )سنن ايب داود مع حاشية شيخ اهلند ، املجدل اثلاين ، اصحفة ٣٦٣ অর্থাৎ, এই হাদীসে কদমবুসি জাইয হওয়ার দলীল রয়েছে। এ বিষয়ে এটি ছাড়া অন্য হাদীসও রয়েছে।১ দশ: শায়খ খলীল আহমদ সাহরানপুরী (১২৬৯-১৩৪৬ হিজরি) সুনানে আবু দাউদ'র প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ বাযলুল মাজহুদ ফী হালিস্ন সুনান আবু দাউদ প্রণেতা দেওবন্দী ঘরানার মুখপাত্র আল মুহান্নাদ আলাল মুফান্নাদ প্রণেতা প্রখ্যাত আলিম শায়খ খলীল আহমদ সাহরানপুরী কদমবুসি সম্পর্কে বলেন- ১. শায়খুল হিন্দ মাহমুদ হাসান রচিত হাশিয়া বা পার্শ্বটীকা সম্বলিত সুনান আবু দাউদ, মাকতাবায়ে ইমদাদিয়া, মুলতান, পাকিস্তান: (তা. বি.), খ. ২, পৃ. ৩৬৩
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।