জবাব: কোন কোন আলিম ইহা নিষেধ করেছেন, এমনকি এব্যাপারে কঠোরতা অবলম্বন করেছেন। আর কিছু আলিম সম্মান প্রদর্শনের জন্য পিতা মাতা ও ন্যায়পরায়ণ নেতার হাতে এবং পায়ে চুমু দেয়া তথা কদমবুসি করা জাইয বলেছেন। তবে তা প্রাত্যহিক অভ্যাসে পরিণত করা ঠিক নয় বরং বিশেষ প্রেক্ষিতে কোন কোন সময় করা যায়। যেমনটি বর্ণিত হয়েছে।১ আট: শায়খ রশীদ আহমদ গাঙ্গুহী (১২৪৪-১৩২৩ হিজরি) শায়খ হাজী ইমদাদ উল্লাহ মুহাজির মাক্কী রাহিমাহুল্লাহ এর অন্যতম খলীফা দেওবন্দী ঘরানার বিখ্যাত আলিম শায়খ রশীদ আহমদ গাঙ্গুগী স্বীয় ফাতাওয়ায়ে রশীদিয়ায় কদমবুসি সম্পর্কে বলেন-
অর্থাৎ, প্রশ্ন: কোন ব্যক্তির সম্মানে দাঁড়ানো এবং তাঁর পায়ে ধরা কিংবা কদমবুসি করা জাইয কি না? উত্তর: দীনদার লোকদের সম্মানে দাঁড়ানো এবং তাঁদের কদমবুসি করা ঠিক আছে, ইহা হাদীস দ্বারা প্রমাণিত।২
১. শায়খ আবদুল লাতীফ নজদী, মাজমুআতুর রাসাঈল ওয়াল মাসাঈল আন নাজদিয়্যা, মাকতাবাতুল মানার, কায়রো, মিশর: ১৩৪৫ হি., খ. ৩, পৃ.
২. শায়খ রশীদ আহমদ গাঙ্গুহী, ফাতাওয়ায়ে রাশীদিয়া, দারুল ইশাআত, করাচী, পাকিস্তান: (তা. বি.), পৃ. ৫৫৭