পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

পাঁচ: ইমাম আবদুল হক দেহলবী (৯৫৯-১০৫২ হিজরি) ভারতীয় উপমহাদেশে নিয়মতান্ত্রিক ইলমে হাদীস চর্চার পথিকৃত ইমাম আবদুল হক দেহলবী রাহিমাহুল্লাহ হাদীসের বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবীহ'র সালাম অধ্যায়ে সংকলিত আবদুল কায়িস গোত্রের প্রতিনিধি দলের সদস্য হযরত যারি' রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন- و هذا احلديث ديلل ىلع جواز تقبيل الارجل ، وجاء غري هذا احلديث ايضاً )ملعات اتلنقيح يف رشح شاكة املصابيح ، املجدل اثلامن اصحفة ٥١ অর্থাৎ, এই হাদীসের মধ্যে কদমবুসি জাইয হওয়ার দলীল নিহীত রয়েছে। এছাড়া এ বিষয়ে অন্যান্য হাদীসও রয়েছে।১

ছয়: ইমাম মুহাম্মাদ আবিদ সিন্ধী আল আনসারী (১১৯০-১২৫৭ হিজরি) সাহাবী সায়্যিদিনা আবু আইউব আনসারী রাদিয়াল্ল াহু আনহুর বংশধর, মদীনা শরীফের সেসময়কার বিখ্যাত ফকীহ ও মুহাদ্দিস, সিহাহ সিত্তাহ'র গুরুত্বপূর্ণ হাশিয়া বা পার্শ্বটীকা এবং অন্যান্য বহুগ্রন্থ প্রণেতা ইমাম মুহাম্মাদ আবিদ সিন্ধী আল আনসারী রাহিমাহুল্লাহ সাহাবীগণ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত, মাথা ও পা মুবারকে চুমু দেয়ার বর্ণনা সম্বলিত تقبيل اصحابة رَىضَِ االله عنهم يد رسول االله صىل االله عليه وسلم ورجله وراسه ارشف নামক একটি রিসালা লিখেছেন। ইমাম আবিদ সিন্ধী রাহিমাহুল্লাহ লিখিত পাঁচটি রিসালা একত্রে الخمس الرسائل নামে কায়রোর দারুস সালিহ থেকে ২০২১ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। ১. ইমাম আবদুল হক দেহলবী, লামআতুত তানকীহ ফী শারহি মিশকাতিল মাসাবীহ, দারুননাওয়াদির, দামেশক, সিরিয়া: ১৪৩৫ হি., খ. ৮, পৃ. ৫১

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।