চার: ইমাম খাফফাজি (৯৭৭-১০৬৯ হিজরি) ইমাম কাযী আয়ায (৪৭৬-৫৪৪ হিজরি) রাহিমাহুল্লাহ এর আশশিফা বিতা'রিফি হুকুকিল মুস্তাফা কিতাবে সংকলিত জনৈক সাহাবী কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা মুবারকে চুমু দেয়া সম্পর্কিত হাদীসের ব্যাখ্যা করতে গিয়ে উসমানী সুলতান মুরাদ কর্তৃক নিযুক্ত মিশরের বিচারপতি ইমাম শিহাবুদ্দিন খাফফাজি (৯৭৭-১০৬৯ হিজরি) রাহিমাহুল্লাহ বলেন- قال الاعرايب ملا نهاه انليب صىل االله عليه وسلم عن اسجود هل ، فاذن ىل اقبل يديك ورجليك تعظيماً ك ، فاذن هل يف تقبيل يديه ورجليه فقبلها ، وفيه ديلل ىلع جواز تقبيل ايلد وارجل من الفاضل لمفضول اذا اكن زهده وصلاحه ، او علمه ورشفه ، ولس بمكروه بل ستحب اذا اكن لار ديين ، كما قال انلووي يف الاذاكر ، فان اكن لار دنيوي فهو كروه . )سيم اراض يف رشح شفاء القايض العياض املجدل ٤ اصحفة ٦-٧ অর্থাৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁকে সিজদা করতে বেদুঈনকে নিষেধ করলেন তখন সে বেদুঈন আরজ করলেন, আমাকে অনুমতি দিন সম্মান প্রদর্শনের জন্য আমি আপনার হাত ও পায়ে চুম্বন করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে অনুমতি দিলে তিনি হাত ও পায়ে চুমু দিলেন। এতে প্রমাণিত হয় যে, কোন বুযুর্গ ব্যক্তিকে তাঁর পরহেযগারী ও ইখলাস এবং ইলমের প্রতি সম্মান প্রদর্শনের জন্য হাত এবং পায়ে চুমু দেয়া জাইয বা বৈধ। পার্থিব কারণে নয় বরং দ্বীনদারির কারণে এমনটি করা মাকরূহ নয় বরং মুসতাহাব। আল আযকার কিতাবে ইমাম নববী অনুরূপই বলেছেন। তবে পার্থিব কোন কারণে হাতে, পায়ে চুমু দেয়া হলে তা মাকরূহ (তাহরিমী) হবে।১
১. ইমাম খাফফাজি, নাসীমুর রিয়াদ ফী শারহি শিফায়িল কাদী আয়াদ, দারুল কুতুব ইলমিয়্যা, বৈরুত, লেবানন: ১৪২১ হি., খ. ৪, পৃ. ৬-৭