পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ, কোন নেককার, যাহিদ, আলিম এবং অনুরূপ ব্যক্তিদের হাতে চুমু দেয়া মুসতাহাব। তবে তা পরকালমুখিতার কারণে হতে হবে। কিন্তু পার্থিব ধন সম্পদ ও দুনিয়াদারি খ্যাতির কারণে করা হলে চরম মাকরূহ হবে। ইমাম মুতাওয়ালিস্ন বলেছেন, এরূপ কারণে করা হলে জাইয তো হবেই না বরং মাকরূহ তাহরিমী (হারামের মতই) হবে। আর মাথায় চুমু দেয়া ও কদমবুসি করার একই হুকুম। (অর্থাৎ, আলিম, যাহিদ ও নেককার ব্যক্তিদের পরকালমুখিতার কারণে কদমবুসি করা মুসতাহাব হবে। কিন্তু ধন সম্পদ ও জাগতিক খ্যাতির কারণে করা হলে মাকরূহে তাহরিমী হবে)।১ দুই: ইমাম ইবনু মুফলিহ (৭০৮-৭৬৩ হিজরি) হাফিয ইবনু তাইমিয়া, ইমাম ইবনু কাছীর, ইমাম যাহাবী প্রমুখের বিখ্যাত ছাত্র হাম্বলী মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার ইমাম ইবনু মুফলিহ ইমাম ইবনুল জাওযির বরাতে বলেন-

অর্থাৎ, একজন তালিব তথা ছাত্রের উচিত একজন আলিমের সম্মুখে সর্বোচ্চ বিনয় প্রকাশ করা, এমনকি তাঁর তুলনায় নিজেকে খুবই তুচ্ছ মনে করা। আর বিনয় প্রকাশের উপায় হলো আলিমের হাতে চুমু দেয়া। সুফইয়ান বিন উয়াইনাহ (হাদীসের বিখ্যাত ১. ইমাম নববী, আল মাজমু' শারহুল মুহাযযাব, মাকতাবাতুল ইরশাদ, জেদ্দা, সৌদি আরব: (তা. বি.), খ. ৪, পৃ. ৬৩৭

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।