কদমবুসি বৈধতা সম্পর্কে বিভিন্ন যুগের ইমাম ও উলামায়ে কিরামের অভিমত : তাত্ত্বিক পর্যালোচনা ইলমে হাদীসের কোন ইমাম যখন নিজ কিতাবে কোন বিষয়ে পরিচ্ছেদের শিরোনাম করেন তখন সাধারণতঃ বিষয়টির প্রতি তাঁর সমর্থনই প্রকাশ পায়। ইতিপূর্বে আমরা উলেস্নখ করেছি, ইমাম বুখারী, ইমাম তিরমিযী ও ইমাম আবু দাউদ রাহিমাহুমুল্লাহ নিজ নিজ হাদীসের কিতাবে কদমবুসি বিষয়ে باب বা পরিচ্ছেদের শিরোনাম করেছেন। তাই এটুকু দ্বিধাহীনভাবে বলা যায়, ইলমে হাদীসের স্তম্ভ রূপে পরিগণিত উলিস্ন খিত ইমামগণ কদমবুসি শরীয়তে বৈধ বলেই মত পোষণ করতেন। কদমবুসি শরীয়ত সম্মত একটি আমল, এ ব্যাপারে ইতোমধ্যে আমরা বিভিন্ন হাদীসের আলোচনা প্রসঙ্গে স্পেনে জন্মগ্রহণকারি এবং মিশরের অধিবাসি ইমাম ইবনু মুলাক্কিন (৭২৩-৮০৪ হিজরি), ফিলিস্তিনের ইমাম ইবনু রাসলান (৭৭৩-৮৪৪ হিজরি), মরক্কোর ইমাম সায়্যিদ আবদুল্লাহ সিদ্দিক আল গুমারি (১৩২৮-১৪১৩ হিজরি) এবং সৌদি আরবের সালাফী শায়খ মুহাম্মাদ সালিহ আল উসাইমিন (১৩৪৭-১৪২১ হিজরি) রাহিমাহুমুল্লাহ'র অভিমত উলেস্নখ করে এসেছি। এ পর্যায়ে ধারাবাহিকভাবে আরো কয়েকজনের অভিমত উপস্থাপন করছি। এক: ইমাম নববী (৬৩১-৬৭৬ হিজরি) হাদীসের বিখ্যাত কিতাব রিয়াদুস সালিহীনসহ বহুসংখ্যক গুরুত্বপূর্ণ কিতাব প্রণেতা, সহীহ মুসলিম শরীফের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার ইমাম নববী বলেন-
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।