একটি মুসতাহসান কাজ ব্যক্তিগতভাবে কেউ করতে না চাইলে আপত্তির কিছু নেই। কিন্তু শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত এবং মুসতাহসান কোন কাজকে বিদআত, হারাম, শিরক ইত্যাদি বলার অধিকার কারো নেই। অপরদিকে মুসতাহসান কোন আমলকে ওয়াজিবের মত গুরুত্ব দেয়ারও অবকাশ নেই। বর্তমানে দেখা যায় মুসতাহসান কদমবুসিকে প্রাধান্য দিতে গিয়ে সুন্নাত মুসাফাহাকে পাশ কাটানো হয়। ক্ষেত্র বিশেষে অবজ্ঞা, অবহেলা করা হয়। যা অবশ্যই অনুচিত। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল আযকার (পৃ. ২৬৫) কিতাবে মুসাফাহার গুরুত্ব ও ফযীলত বিষয়ক হাদীস বর্ণনার পূর্বে বলেন - اعلم أنها سنة جممع عليها عند اتللايق অর্থাৎ, জেনে রাখুন, এ বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত যে, পরস্পর সাক্ষাতের সময় মুসাফাহা করা সুন্নাত । সুতরাং একটি প্রতিষ্ঠিত সুন্নাতকে গুরুত্বের সাথে আমলে নেয়া প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। পাশাপাশি প্রতিষ্ঠিত কোন সুন্নাতকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা, অবহেলা করার ভয়াবহ পরিণতি সম্পর্কে সজাগ হওয়া দরকার।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।