املعتمد عند الاءمة )املنهل الطيف يف اصول احلديث ارشف ، اصحفة ٦٩ অর্থাৎ, আকাঈদ, আহকাম (বিধি-বিধান) ইত্যাদি মৌলিক বিষয়ে দাঈফ হাদীসের উপর আমল করা যাবে না। তবে ফাযাইল (কোন আমলের মর্যাদা নির্ধারণ), সওয়াবের কাজের প্রতি উৎসাহিত করা, গোনাহের কাজের প্রতি নিরুৎসাহিত করা, মানাকিব বর্ণনা করা ইত্যাকার বিষয়ে দাঈফ হাদীসের উপর আমল করা যাবে। ইহাই ইমামগণের গ্রহণযোগ্য অভিমত।১ আমরা সংক্ষিপ্ত সনদ পর্যালোচনাসহ কদমবুসি বিষয়ক দশটি হাদীস উলেস্নখ করে এসেছি। তন্মধ্যে দুইটি সহীহ, তিনটি হাসান এবং পাঁচটি দাঈফ। যেসকল ইমাম এই হাদীসসমুহকে সহীহ এবং হাসান বলে অভিমত ব্যক্ত করেছেন তাঁরা হলেন- ইমাম তিরমিযী, ইমাম আবু দাউদ, ইমাম ইবনু মাজাহ, ইমাম হাকীম, ইমাম আবদুল হক আল ইশবিলী, ইমাম নববী, ইমাম ইবনু হাজার আসকালানী, ইমাম ইবনু মুফলিহ, ইমাম মাকরিযী, ইমাম সায়্যিদ আবদুল্লাহ সিদ্দিক আল গুমারি রাহিমাহুমুল্লাহ প্রমুখ। সুতরাং খুব সহজেই অনুমেয় যে, ইসলামী শরীয়তে কদমবুসি একটি জাইয বা অনুমোদিত কাজ। হাদীস দ্বারা কোন কাজ শরীয়তে অনুমোদিত প্রমাণিত থাকার পরও সেই কাজকে হিন্দুয়ানী কালচার, ভারতীয় প্রথা বিশেষ, বিজাতীয় সংস্কৃতি ও বিদআত ইত্যাদি আখ্যায়িত করা হয়তো অজ্ঞতা, আর না হয় একদেশদশীর্ ফিরকাপরস্তি ছাড়া অন্য কিছুই না।
১. ইমাম সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী, আল মানহালুল লাতীফ ফী উসুলিল হাদীসিস শরীফ, আল মাকতাবাতুল আসরিয়্যা, বৈরুত, লেবানন ২০০৭ ঈ., পৃ. ৬৯