রিজালের কিতাবে বিরূপ মন্তব্য পাওয়া যায়। যাতে প্রমাণিত হয় সনদের দিক থেকে বর্ণনাটি দুর্বল। তবে যেহেতু বর্ণনাটি তারীখ বা ইতিহাস সম্পর্কিত তাই সনদে দুর্বলতা থাকার পরও এটি গ্রহণযোগ্য হবে। কারণ সিয়ার ও তারীখের বর্ণনার ক্ষেত্রে রিজালের ইমামগণ কড়াকড়ি নয় বরং শিথিলতার পক্ষে রায় দিয়েছেন। প্রসঙ্গμমে উলেস্নখ করা যায় যে, বর্ণনাকারীগণের অবস্থা বিবেচনায় ইমামগণ হাদীসকে শ্রেণি বিন্যাস করেছেন। মূলতঃ হাসান হাদীস হলো সাহীহ এর পর্যায়ভুক্ত। পার্থক্য এতটুকু যে, বর্ণনাকারী এক বা একাধিক ব্যক্তির স্মরণশক্তি সহীহ হাদীস বর্ণনাকারীর তুলনায় কিছুটা দুর্বল। ফকীহ ও মুহাদ্দিসগণের মতে কোন সহীহ হাদীসের সাথে সাংঘর্ষিক না হলে হাসান হাদীসের ভিত্তিতে অবশ্যই আমল করতে হবে। কোন হাদীসের বর্ণনাসূত্র বা সনদে কোন স্তরে এক বা একাধিক বর্ণনাকারী হাসান হাদীসের বর্ণনাকারীর সমপর্যায়ের না হলে তাকে দাঈফ হাদীস বলা হয়। উলূমে হাদীস সম্পর্কে যাদের খানিকটা গভীর জ্ঞান আছে তারা জানেন, দাঈফ হাদীস কমপক্ষে ৪২ প্রকার রয়েছে। সব প্রকারের হুকুম সমান নয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান সময়ে অপরিণামদর্শী কিছু কথিত শায়খের বক্তব্য ও লেখনীর কারণে ইসলামপ্রিয় সাধারণ মানুষের মনে এমন ধারণা বদ্ধমূল হতে চলেছে যে, দাঈফ হাদীস কিছুতেই আমলযোগ্য নয়। অথচ ইলমে হাদীসে বিভিন্ন যুগের ইমামগণ কখনো এমন অভিমত ব্যক্ত করেন নি। দাঈফ হাদীসের হুকুম সম্পর্কে ইমামগণের বিভিন্ন বক্তব্যের সারসংক্ষেপ উলেস্নখ করতে গিয়ে মুহাদ্দিসুল হিজায ইমাম সায়্যিদ মুহাম্মাদ বিন আলাওয়ি আল মালিকী রাহিমাহুল্লাহ বলেন- احلديث اضعيف لا يعمل به يف العقائد والاحاكم ، وجيوز العمل به يف الفضاءل ، وارتغيب وارتهيب ، وذكر املناقب ، و هذا هو
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।