আল ইসাবা ফী তাময়িযিস সাহাবা ছাড়াও মাওসুআতুর রাকাইক ওয়াল আদাব, খ. ১, পৃ. ৯৫৯; আততারাজিমুস সাকিতাহ মিন কিতাবিল ইকমাল, খ. ১, পৃ. ২০০; সীরাতুন নাবাওয়িয়্যাহ ওয়াদদাওয়াহ ফী আহদিল মাক্কী, পৃ. ৪৯২; মাফহুমুল হিকমাহ ফিদদাওয়াহ, পৃ. ৩৯; সীরাতে হালাবিয়া, খ. ১, পৃ. ৪০২; দালীলুদ দাঈয়্যা, পৃ. ১২৪; আদদাওয়াতুল ইসলামিয়্যা ফী আহদিহাল মাক্কী মানাহিজুহা ওয়া গাইয়াতুহা, পৃ. ২০৩; মুনতাখাবুস সিয়ার, খ. ৩, পৃ. ৬৬ প্রভৃতি কিতাবে আছে। সনদ পর্যালোচনা ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ (৭৭৩-৮৫২ হিজরি) আল ইসাবাহ কিতাবে এই বিবরণ পেশ করেছেন ইমাম ইবনু খুযাইমাহ রাহিমাহুল্লাহ'র (২২৩-৩১১ হিজরি) বরাতে। তিনি বলেন- قال ابن خزمة:حدثنا رجاء العذري ، حدثنا عمران بن خادل بن طليق بن حممد بن عمران بن حصني قال حدثين ايب عن ابيه عن جده আমাদের অনুসন্ধান মতে ইমাম ইবনু খুযাইমাহ রাহিমাহুল্লাহ উলিস্ন খিত সনদে সহীহ ইবনু খুযাইমাহ নামক বিখ্যাত হাদীসের কিতাবে নয়; বরং তাঁর কিতাবুত তাওহীদে উক্ত ঘটনা আংশিক উলেস্নখ করেছেন। ইমাম ইবনু খুযাইমাহ রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন বিন উবায়িদ আল খুযাঈকে ইসলামের দাওয়াত দিয়ে যে দোয়া শিখিয়েছিলেন সেটুকু পর্যন্ত উলেস্নখ করেছেন। সেই সাথে বলেছেন, اليته يف كتاب ادلاعء অর্থাৎ, কিতাবুদ দোয়ার বিষয়টি আমি লিপিবদ্ধ করেছি। উলেস্নখ্য যে, ইমাম ইবনু খুযাইমাহ রাহিমাহুল্লাহ'র উপরোলিস্নখিত সনদের কোন কোন বর্ণনাকারী সম্পর্কে লিসানুল মীযানসহ অন্যান্য
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।