আগমনের হেতু জানালেন। নবীজি তাঁকে তাদের উপাস্য দেবদেবীসম্পর্কে কিছু প্রশ্ন করলেন। তারপর বললেন-
অর্থাৎ, হে হুসাইন! ইসলাম গ্রহণ করো, (দুনিয়া ও আখিরাতে) নিরাপত্তা পাবে। হুসাইন বললেন, আমি আমার কওম এবং নিকটজনদের কী বলবো? নবীজি বললেন, তুমি বলো, হে আল্লাহ! আমি তোমার কাছে হিদায়াত চাই, যেনো সঠিক পথ পেতে পারি। আর আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, যা আমার উপকারে আসে। নবীজির শিখিয়ে দেয়া দোয়া উচ্চারণ করলেন তিনি। এমনকি বসা থেকে না উঠেই ইসলাম গ্রহণ করলেন। হুসাইন যখন ইসলাম গ্রহণ করলেন মজলিসে থাকা তাঁর পুত্র ইমরান দাঁড়িয়ে পিতার মাথা, হাত এবং পায়ে চুম্বন (কদমবুসি) করলেন। এই দৃশ্য দেখে নবীজি কেঁদে ফেলেন। বললেন, ইমরানের কাজ দেখে আমার কান্না চলে এলো। কাফির অবস্থায় হুসাইন এখানে এলেন, ইমরান পিতার সম্মানে দাঁড়ালো না, এমনকি তাঁর দিকে ভ্রুক্ষেপও করলো না। অথচ হুসাইন ইসলাম গ্রহণ করার সাথে সাথে ইমরান পিতার হক আদায় করলো। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ালে নবীজি সাহাবীগণকে নির্দেশ দিলেন, বাড়ি পর্যন্ত তাঁর সঙ্গ দাও।১ ১. ইমাম ইবনু হাজার আসকালানী, আল ইসাবা, দারুল কুতুব ইলমিয়্যা, বৈরুত, লেবানন: ১৪১৫ হি., খ. ২, পৃ. ৭৬-৭৭