পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

ইবনু হাজার আসকালানী (৭৭৩-৮৫২ হিজরি) রাহিমাহুমুল্লাহ তাঁর পরিচিতি পেশ করার পর ইমাম যাহাবী'র কথাটির গুরুত্ব থাকে না। এমনকি ৩৫৪ হিজরিতে ইন্তিকালকারি ইমাম ইবনু হিব্বান এবং পরবতীর্তে ইমাম ইবনু হাজার আসকালানী হাদীস বর্ণনার ক্ষেত্রে সুহায়িব রাহিমাহুল্লাহকে সিকাহ বা বিশ্বস্ত হিসেবে চিহ্নিত করার পর তাঁর ব্যাপারে বর্তমান কালের কোন কথিত শায়খের সন্দেহ প্রকাশের কি মূল্য থাকে? শেষ কথা, সায়্যিদিনা আলী রাদিয়াল্ল াহু আনহু কর্তৃক সায়্যিদিনা আব্বাস রাদিয়াল্ল াহুর কদমবুসি করা সম্পর্কিত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ'র বর্ণনাটি সহীহ অথবা হাসান। কোনμমেই দাঈফ বা দুর্বল নয়। বরং ইমাম গুমারী রাহিমুল্লাহ বলেছেন اسناده صحيح অর্থাৎ এ হাদীসের সনদ সহীহ।১ হাদীস-দুই: ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ (৭৭৩-৮৫২ হিজরি) সাহাবা চরিত বিষয়ক বিখ্যাত গ্রন্থ আল ইসাবাহ ফী তাময়িযিস সাহাবা দ্বিতীয় খণ্ডে সাহাবী হযরত হুসাইন বিন উবায়িদ আল খুযাঈ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছেন। সেই বিবরণ থেকে জানা যায়, হুসাইনপুত্র ইমরান রাদিয়াল্লাহু আনহু পিতার পূর্বে ইসলামে দিক্ষিত হন। হুসাইন ছিলেন তাঁর গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি। একদা কুরাইশের কিছু লোক তাঁর কাছে এসে বলল, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাম) আমাদের উপাস্য দেবদেবীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। আপনি উনার সাথে বিষয়টি নিয়ে কথা বলুন। একদা হুসাইন সাহাবী পরিবেষ্টিত মহানবীর খিদমতে উপস্থিত হলেন। তাঁকে দেখে নবীজি বললেন, শায়খের জন্য জায়গা প্রশস্ত করে দাও। কাছে বসে হুসাইন মার্জিত ভাষায় ১. ইমাম আবদুল্লাহ সিদ্দীক গুমারী, ই'লমুন নাযীল বিজাওয়াযিত তাকবীল, মাকতাবাতুল কাহিরা, কায়রো, মিশর: ১৪১৫ হি., পৃ. ১৯

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।