পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ (৭৭৩-৮৫২ হিজরি) বলেন- صهيب اهلاشيم و العباس عن ولاه وعثمان وىلع رَىضَِ االله عنهم ، وعنه ابو صالح اسمان فقط ، قلت:وثقه ابن حبان )سان املزيان ، املجدل ٧ اصحفة ٢٤٩ অর্থাৎ, সুহায়িব আল হাশিমী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আযাদকৃত দাস। তিনি তাঁর মনিব আব্বাস, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম এর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। তাঁর কাছ থেকে কেবলমাত্র আবু সালিহ আস্‌সাম্মান বর্ণনা করেছেন। ইবনু হিব্বান তাঁকে (হাদীস বর্ণনার ক্ষেত্রে) সিকাহ বা বিশ্বস্ত বলেছেন।১ ইমাম ইবনু হাজার আসকালানী অন্যত্র বলেছেন-

صهيب و العباس وقال هل صهبان بضم اوهل صدوق من اثلاثلة )تقرب اتلهذيب ، اصحفة ٤٥٦ অর্থাৎ, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আযাদকৃত দাস সুহায়িব, বলা হয় (তাঁর নাম) সুহবান। তিনি তৃতীয় স্তরভুক্ত একজন সত্যবাদী হাদীস বর্ণনাকারী।২ আমরা পূর্বে ধারণা প্রকাশ করেছি যে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ (৬৭৩-৭৪৮ হিজরি) সুহায়িবকে চিনি না কথাটি বলেননি, ইহা তাঁর কিতাবে প্রক্ষেপণ। যদি ধরাও হয় তিনি এটি বলেছেন, তবু ইমাম বুখারী (১৯৪-২৫৬), ইমাম ইবনু হিব্বান (২৭০-৩৫৪ হিজরি), ইমাম বদরুদ্দিন আইনি (৭৬২-৮৫৫) ও ইমাম ইমাম ১. ইমাম ইবনু হাজার আসকালানী, লিসানুল মীযান, দারুল বাশাইর, বৈরুত, লেবানন: ১৪২৩ হি., খ. ৭, পৃ. ২৪৯ ২. ইমাম ইবনু হাজার আসকালানী, তাকরীবুত তাহযীব, দারুল আসিমা, রিয়াদ, সৌদি আরব: ১৪২১ হি., পৃ. ৪৫৬

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।