অর্থাৎ, হাদীসটির সনদ হাসান। আর সুহায়িবকে আমি চিনি না। এ বক্তব্যের দু'টি অংশের মধ্যে স্পষ্ট স্ববিরোধিতা রয়েছে। কারণ, কোন সনদে থাকা একজন বর্ণনাকারীর পরিচয় যদি জানা না যায় তবে সে সনদকে হাসান বলার সুযোগ নেই। উলূমে হাদীসের মূলনীতি মতে সেটি দাঈফ বা দুর্বল। উলূমে হাদীসের বিদগ্ধ পণ্ডিত ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কোন সনদের একজন বর্ণনাকারীকে না চেনা সত্ত্বেও হাদীসকে হাসান ঘোষণা করবেন এমনটি মেনে নেয়া যায় না। আমাদের ধারণা ইমাম যাহাবী কেবল اسناده حسن বা এটির সনদ হাসান, এতটুকুই বলেছেন। وصهيب لا اعرفه বা সুহায়িবকে আমি চিনি না, একথাটি অন্য কেউ পরবতীর্তে জুড়ে দিয়েছে। যদিও সিয়ারু আ'লামিন নুবালা কিতাবখানার দ্বিতীয় খণ্ডে এ ধরণের কোন জালিয়াতি করা হয়েছে মর্মে কোন নির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে এখন পর্যন্ত নেই। কিন্তু ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ'র মীযানুল ইতিদাল ফী নাকদির রিজাল কিতাবের তৃতীয় খণ্ডে ইমাম আযম আবু হানীফা রাহিমাহুল্লাহ'র বিরুদ্ধে একটি বাক্য জুড়ে দেয়া হয়েছে, সেটি প্রমাণিত। ইমাম আযম আবু হানীফা রাহিমাহুল্লাহ ও ইলমে হাদীস নামক গ্রন্থে (প্রথম প্রকাশ ২০১১ খ্রিস্টাব্দ) আমরা সেই তথ্য প্রমাণ হাজির করেছি। সুতরাং যে ইমামের একটি বিখ্যাত কিতাবে জালিয়াতি করা হয়েছে বলে প্রমাণিত, তাঁর অন্য কিতাবে যে হয়নি তা হলপ করে বলা যায় না। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ'র পূর্ববর্তী এবং প্রায় সমসাময়িক কয়েকজন বিখ্যাত ইমাম তাবিঈ সুহায়িব রাহিমাহুল্লাহ'র পরিচিতি লিপিবদ্ধ করে গেছেন। যেমন- ইমাম বুখারী রাহিমাহুল্লাহ (১৯৪-২৫৬ হিজরি) সুহায়িব রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন- صهيب و العباس بن عبد املطلب اهلاشيم ، وقال الاعمش صهبان ، قال خادل بن احلارث عن شعبة عن عمرو بن رة سمع ابا
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।