সনদ পর্যালোচনা এবার আমরা উলিস্নখিত বর্ণনাটির সনদ পর্যালাচনা করবো। সায়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সায়্যিদিনা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কদমবুসি করা বিষয়ক বর্ণনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজ সনদে সংকলন করেছেন। এই বর্ণনাসূত্রের কোন একজন সম্পর্কেও রিজাল শাস্ত্রের কোন কিতাবে নেতিবাচক কোন আলোচনা নেই। তবে শায়খ আলবানীসহ বর্তমান সময়ের কোন কোন গবেষক একজন বর্ণনাকারীর দিকে ইঙ্গিত করে পরোক্ষভাবে হাদীসটি দাঈফ বা দুর্বল বলতে চেয়েছেন। তাদের বক্তব্য হলো- ورجاهل ثقات خلا صهيب هذا ، فانه لا يعرف অর্থাৎ, সুহায়িব ছাড়া এ হাদীসের অন্য সব বর্ণনাকারী সিকাহ বা বিশ্বস্ত। কেবল সুহায়িব'র পরিচয় জানা যায় না। এই হাদীসের মূল বর্ণনাকারী তথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কদমবুসি করতে যিনি সরাসরি দেখেছেন সেই তাবিঈ সুহায়িব'র পরিচয় জানা যায় না বিধায় বর্ণনাটি দাঈফ বা দুর্বল, এমনটিই তারা বুঝাতে চান। তাদের দাবি মতে যেহেতু সুহায়িব ছাড়া অন্য সব বর্ণনাকারী সিকাহ বা বিশ্বস্ত, এমতাবস্থায় তাবিঈ সুহায়িব রাহিমাহুল্লাহ'র পরিচয় জানা গেলে বর্ণনাটি বিশুদ্ধ বলে পরিগণিত হবে। তাবিঈ সুহায়িব রাহিমাহুল্লাহ'র পরিচয় জানা যায় না বলে যে প্রচার করা হয়েছে, আমাদের ধারণা এর ভিত্তি ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ'র একটি কথার উপর। সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের দ্বিতীয় খণ্ডের ৯৪ পৃষ্ঠায় ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সায়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সায়্যিদিনা আব্বাস রাদিয়াল্লাহুর কদমবুসি করার বর্ণনাটি উলেস্নখ করে বলেছেন- اسناده حسن ، وصهيب لا اعرفه
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।