পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল ইসলাম, খ. ৩, পৃ. ৩৭৮; ফাইদুল কাদীর, খ. ৪, পৃ. ৩৭৩; তারীখুয যালামাহ, পৃ. ১১; ফাতহুস সালাম শারহ উমদাতুল আহকাম, খ. ৩, পৃ. ৬; কানযুল উম্মাল, খ. ১৩, পৃ. ৫১৬; সিলসিলাতুল আদাব, খ. ১৮, পৃ. ২০ প্রভৃতি কিতাবে উলেস্নখ আছে। উক্ত বর্ণনার সনদ সম্পর্কিত আলোচনার পূর্বে একটি বিষয় উলেস্নখ করতে চাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত আল আদাবুল মুফরাদ নামক বিখ্যাত হাদীসের কিতাবখানা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হয়ে আসছে। বিগত দুই তিন দশক থেকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, বিশেষ করে সৌদিআরবের কয়েকটি প্রকাশনী থেকে কথিত বিভিন্ন শায়খের টীকা সম্বলিত আল আদাবুল মুফরাদ প্রকাশিত হয়েছে। পরিতাপের সাথে লক্ষ যায় যে, কোন কোন টীকাকার (সবাই নয়) ইমাম বুখারীর মূল কিতাব থেকে বেশ কিছু বাব বা পরিচ্ছেদ বাদ দিয়েছেন। তন্মধ্যে একটি হচ্ছে باب تقبيل ارجل বা কদমবুসি পরিচ্ছেদ। কেবল আল আদাবুল মুফরাদ নয় আরো বহু প্রাচীন কিতাব নতুন সংস্করণ করার নামে অনেক সূক্ষ্ণ কারচুপির আশ্রয় গ্রহণ করা হয়েছে। ইতোপূর্বে আমরা এ রকম বহু কারচুপি চিহ্নিত করতে সক্ষম হয়েছি। নীতির প্রশ্নে এরা যে চরম নীচ এবং ইলমি আমানতদারীর ক্ষেত্রে অবক্ষয়ের শিকার তা বলার অপেক্ষা রাখে না।১ সুতরাং রেফারেন্স হিসেবে কোন কিতাবের নতুন সংস্করণ ব্যবহার করতে টীকাকার ও প্রকাশনী সম্পর্কে খোঁজ খবর নিয়ে করা সমীচীন। ১. পূর্ববর্তী উলামার বিভিন্ন কিতাবে কিভাবে কারচুপি করা হয়েছে একনজরে তা বুঝার জন্য প্রফেসর ড. আলী মিকদামী আল হাতিমী রচিত এবং জর্দানের দারুননূর থেকে ২০১৯ খ্রিস্টাব্দে প্রকাশিত عن اخلفا كشف العلماء بتب اوهابية عبث গ্রন্থটি পাঠ করা যেতে পারে।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।