পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

পবিত্র হাদীসের আলোকে সাহাবায়ে কিরামের পরস্পরের মধ্যে কদমবুসির নজির

হাদীস-এক: ইমাম বুখারী রাহিমাহুল্লাহ (১৯৪-২৫৬ হিজরি) স্বীয় আল আদাবুল মুফরাদ নামক হাদীসের কিতাবে একটি পরিচ্ছদের শিরোনাম করেছেন باب تقبيل ارجل কদমবুসি পরিচ্ছেদ। সেখানে তিনি দু'টি হাদীস সংকলন করেছেন। একটি আবদুল কায়িস গোত্রের প্রতিনিধি দল কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমবুসি করা সম্পর্কিত। যা আমরা পূর্বে উলেস্নখ করেছি। অন্য বর্ণনায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন-

অর্থাৎ, আমাদের কাছে আবদুর রাহমান বিন মুবারক হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, সুফইয়ান বিন হাবীব বর্ণনা করেছেন। তিনি বলেন, শু'বাহ বর্ণনা করেছেন। তিনি বলেন, আমর বর্ণনা করেছেন যাকওয়ান'র কাছ থেকে। তিনি বর্ণনা করেন - সুহায়িব বলেছেন, আমি দেখেছি আলী রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত ও পায়ে চুম্বন করেছেন।১ উলিস্নখিত বর্ণনাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর আল আদাবুল মুফরাদ ছাড়াও তারীখে দিমাশক, খ. ২৬, পৃ. ৩৭২; সিয়ারু আ'লামিন নুবালা, খ. ২, পৃ. ৯৪; জামিউল আহাদীস, খ. ৩০, পৃ. ৩৮৭; তাহযীবুল কামাল ফী আসমাইর রিজাল, খ. ১৩, পৃ. ২৪১; ১. ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ, আল মাকতাবাতুস সালাফিয়্যা, কায়রো, মিশর: ১৩৭৫ হি., পৃ.৩৩৯

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।