দিয়েছেন তাঁর বর্ণিত হাদীস দাঈফ। হাদীস বর্ণনার ক্ষেত্রে কোন বর্ণনাকারী তাদলীস (تدليس) করলে সেই বর্ণনাকারীকে মুদালিস্ন স (مدلس) বলা হয়। বর্ণনাকারী মুদালিস্ন স হলেই তাঁর বর্ণিত হাদীস দাঈফ বা দুর্বল হয়ে যায় না। কেননা তাদলীসের ভিন্ন ভিন্ন কার্যকারণ ও পন্থা রয়েছে এবং মুদালিস্নসীন'র বিভিন্ন স্তর রয়েছে। ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্ল াহ تعرف اهل اتلقدس بمراتب املوصوفني باتلدلس কিতাবে হাদীস বর্ণনাকারী মুদালিস্ন সগণের পাঁচটি স্তর নির্ধারণ করেছেন। তন্মধ্যে প্রথম দুই স্তরের মুদালিস্ন স বর্ণনাকারীর হাদীস শর্তহীনভাবে গ্রহণযোগ্য। তৃতীয় ও চতুর্থ স্তরের মুদালিস্ন স বর্ণনাকারীর হাদীস শর্তসাপেক্ষে গ্রহণযোগ্য। আর পঞ্চম স্তরের মুদালিস্ন স বর্ণনাকারীর হাদীস কখনো গ্রহণযোগ্য নয়। শায়খ আলবানী যে বর্ণনাকারীকে মুদালিস্ন স বলেছেন তিনি কোন স্তরের মুদালিস্ন স তা স্পষ্ট করেননি। সুতরাং কেবল তাঁর কথার ভিত্তিতে একটি হাদীস দাঈফ বা দুর্বল হয়ে যাবে কেনো ? মূলতঃ ইলমি ময়দানে শায়খ আলবানীর অবদান স্বীকার করেও বলতে হয়, উলূমুল হাদীস নিয়ে তিনি এমন কিছু নবতর ফিতনার দুয়ার উন্মুক্ত করে গেছেন যা এই উম্মাহর জন্য বিপর্যয়কর। উলূমুল হাদীসে শায়খ আলবানীকৃত অসংলগ্নতা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে নিম্নের দু'টি কিতাব অধ্যয়ন করা যেতে পারে। ১। মিশরের শায়খ ড. মাহমূদ সাঈদ মামদূহ রচিত কিতাব (৬ খণ্ড) اتلعرف باوهام من قسم اسنن اىل صحيح وضعيف ২। জর্দানের শায়খ সায়্যিদ হাসান বিন আলী আসসাক্কাফ রচিত কিতাব (৩ খণ্ড) تناقضات الابلاين اواضحات فيما وقع هل يف تصحيح الاحاديث وتضعيفها من اخطاء وغلطات
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।