এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ দীর্ঘ বর্ণনা সীরাত, ইতিহাস এবং সাহাবা চরিত বিষয়ক বিভিন্ন কিতাবে সাহাবী আদ্দাস রাদিয়াল্ল াহু আনহুর পরিচিতি সংশি ষ্ট আলোচনায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তন্মধ্যে কয়েকটি কিতাব হলো- ইমাম ইবন হিশাম (ওফাত ২১৮ হিজরি) সীরাতে ইবন হিশাম, খ. ১, পৃ. ৪২১; ইমাম তাবারী (২২৪-৩১০ হিজরি) তারীখে তাবারী, খ. ২, পৃ. ৩৪৫-৪৬; ইমাম ইবনু হিব্বান (২৭০-৩৫৪ হিজরি) আসসিকাত, খ. ১, পৃ. ৭৭-৭৮; ইমাম ইবনু সা'দ (১৬৮-২৩০ হিজরি) আততাবাকাতুল কুবরা, খ. ১, পৃ. ২১০-১২; ইমাম বাইহাকী (৩৮৪-৪৫৮ হিজরি) দালাইলুন নুবুওয়াহ, খ. ২, পৃ. ৪১৫-১৬; ইমাম ইবনু আবদিল বার (৩৬৮-৪৬৩ হিজরি) আদদুরার ফী ইখতিসারিল মাগাযী ওয়াসসিয়ার, পৃ. ৬৩; ইমাম আবু নাঈম ইস্পাহানী (৩৩৬-৪৩০ হিজরি) মা'রিফাতিস সাহাবা, খ. ৪, পৃ. ২৬২; ইমাম ইবনুল আছীর (৫৫৫-৬৩০ হিজরি) উসদুল গাবাহ ফী মা'রিফাতিস সাহাবা, খ. ৪, পৃ. ৪; ইমাম ইবনু কুদামা হাম্বলী (৫৪১-৬২০ হিজরি) আররিক্কাতু ওয়াল বুকা, পৃ. ১১৪-১৫; হাফিয ইবনু তাইমিয়া (৬৬১-৭২৮ হিজরি) আল জাওয়াবুস সাহীহ লিমান বাদ্দালা দীনাল মাসীহ, খ. ১, পৃ. ৩৯১-৯২; ইমাম ইবনু সায়্যিদিন নাস (৬৭১-৭৩৪ হিজরি) উয়ূনুল আছার, খ. ১, পৃ. ১৫৬; ইমাম যাহাবী (৬৭৩-৭৪৮ হিজরি) সিয়ারু আ'লামিন নুবালা, খ. ১, পৃ. ২৩২; ইমাম মাকরিযী (৭৬৪-৮৪৫ হিজরি) ইমতাউল আসমা', খ. ৮, পৃ. ৩০৭; ইমাম সুয়ূতি (৮৪৯-৯১১ হিজরি) আল খাসাইসুল কুবরা, খ. ১, পৃ. ৩০০; ইমাম হালাবী (৯৮৭-১০৪৪ হিজরি) ইনসানুল উয়ূন ফী সীরাতিল আমিনিল মামুন (সীরাতে হালাবিয়া), খ. ১, পৃ. ৩৪৮; ইমাম যুরকানী (১০৫৫-১১২২ হিজরি) শারহুয যুরকানী আলাল মাওয়াহিব, খ. ২, পৃ. ৫৬; ইমাম সালিহী (ওফাত ৯৫২ হিজরি) সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফী সীরাতি খাইরিল ইবাদ (সীরাতে শামিয়া) খ. ২, পৃ. ৪৩৯ প্রভৃতি কিতাবাদিতে আছে।
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।