পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

ছিলেন। সে সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকে চুম্বন করেন।১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আদ্দাস রাদিয়াল্ল াহু আনহুর সাক্ষাৎ এবং ইসলাম গ্রহণ সম্পর্কিত বর্ণনা সীরাত ও ইতিহাসের নির্ভরযোগ্য বিভিন্ন কিতাবে বিস্তারিত উলেস্নখ আছে। ইমাম ইবনু নুকতাহ রাহিমাহুল্লাহ স্বীয় কিতাবে সেই দীর্ঘ বর্ণনার সারসংক্ষেপ উলেস্নখ করেছেন। যুহুরে নবুওয়াতের দশম বর্ষ, মক্কাবাসি কাফিরদের অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন তখন তুঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসির কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে দীর্ঘপথ পায়ে হেঁটে সেখানে উপস্থিত হয়েছেন। তায়েফের বনু সাকীফ গোত্রপতিরা তাচ্ছিল্যের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে। সেই সাথে উগ্র যুবকদের লেলিয়ে দেয়। ওদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বেরিয়ে আসেন। কিছু দূর পথ এসে দেয়াল বেষ্টিত একটি আঙ্গুর বাগানের দেয়ালের ছায়ায় বিশ্রাম নেন। বাগান মালিক দুই ভাই উতবা ও শাইবা তখন বাগানেই ছিলো। তারা ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত দেহে বসা নবীজিকে দেখে তাদের দাস আদ্দাসকে এক ঝুড়ি আঙ্গুর দিয়ে পাঠালো। আদ্দাস আঙ্গুর এগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্ল াহির রাহমানির রাহীম বলে খেতে শুরু করলেন। আদ্দাস অবাক হয়ে বলে উঠলেন, আল্ল াহর কসম! এ বাক্য তো অত্র অঞ্চলের লোকেরা বলে না। নবীজি বললেন, হে আদ্দাস! তুমি কোন ধর্মের অনুসারী? বাড়ি কোথায় তোমার? বললেন, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী। বাড়ি নিনাওয়া অঞ্চলে। এই কথোপকথনের সূত্র ধরে আদ্দাস ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমবুসি করেন। ১. ইমাম ইবনু নুকতাহ হাম্বলী, ইকমালুল ইকমাল, জামিআ উম্মুল কুরা, মক্কা আল মুকাররামা, সৌদি আরব: ১৪০৮ হি., খ. ৪, পৃ. ১৩

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।