ভিন্ন সূত্রে একই বর্ণনার শেষ অংশে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন সাইব রাদিয়াল্ল াহু আনহুকে তাঁর দাস আবু বাযযাহ রাদিয়াল্ল াহু আনহুর সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেন। ফলে তাৎক্ষণিক তিনি আবু বাযযাহকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করে দিয়েছিলেন। উলিস্ন খিত বর্ণনা উসদুল গাবাহ ছাড়াও আল ইসাবাবাহ ফী তাময়িযিস সাহাবা, খ. ৭, পৃ. ৩৪; মু'জামুস সাহাবা, খ. ৩, পৃ. ২৩৭; জামিউল মাসানীদ ওয়াসসুনান, খ. ৯, পৃ. ১৪০; আর রুখসাতু ফী তাকবীলিল ইয়াদি, পৃ. ৮৯ প্রভৃতি কিতাবে সংকলিত আছে। সনদ পর্যালোচনা এই হাদীসের সনদ সম্পর্কে বিশদ আলোচনা করলে দেখা যায়, বর্ণনাসূত্রে কিছু দুর্বলতা বিদ্যমান আছে। তবে ইমাম ইবনু কানি' (২৬৫-৩৫১ হিজরি), ইমাম ইবনু হাজার আসকালানী (৭৭৪-৮৫২ হিজরি), ইমাম ইবনুল আছীর (৫৫৫-৬৩০ হিজরি), ইমাম ইবনু কাসীর (৭০১-৭৭৪ হিজরি) রাহিমাহুমুল্লাহ নিজ নিজ কিতাবে বর্ণনাটি সংকলন করেছেন। তাদের কেউই এ হাদীসের সনদ সম্পর্কে কোন মন্তব্য করেননি। হাদীস-আট: ইমাম ইবনু নুকতাহ হাম্বলি রাহিমাহুল্লাহ (৫৭৯-৬২৯ হিজরি) আদ্দাস রাদিয়াল্ল াহু আনহু কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা ম এর কদমবুসি করার কথা উলেস্নখ করেছেন। তিনি বলেন-
অর্থাৎ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আদ্দাস নিনাওয়ির সাক্ষাৎ হয় তায়েফে। তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী