সনদ পর্যালোচনা এই হাদীসের সনদ সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আত তালখীস কিতাবে নিরবতা অবলম্বন করেছেন। ইমাম হাকীম রাহিমাহুল্লাহ আল মুসতাদরাক কিতাবে যত হাদীস সংকলন করেছেন সাধারণতঃ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কোন হাদীসের সনদে সূক্ষ্ণ কোন দুর্বলতা থাকলে আত তালখীসে সেটিও চিহ্নিত করেছেন। সুতরাং এ হাদীসের সনদ সম্পর্কে তাঁর নিরবতা দ্বারা প্রমাণিত হয় হাদীসটির সনদে কোন দুর্বলতা নেই। হাদীস-সাত: ইমাম ইবনুল আছীর রাহিমাহুল্লাহ (৫৫৫-৬৩০ হিজরি) উসদুল গাবাহ ফী মা'রিফাতিস সাহাবা নামক বিখ্যাত সাহাবা চরিত গ্রন্থে সাহাবী আবু বাযযাহ রাদিয়াল্ল াহু আনহু কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমবুসি করার বর্ণনা সংকলন করেছেন। তিনি বলেন-
অর্থাৎ, আবুল হাসান আহমাদ স্বীয় পিতা মুহাম্মাদ এর কাছ থেকে, তিনি তাঁর পিতা কাসিম এর কাছ থেকে, তিনি তাঁর পিতা আবু বাযযাহ রাদিয়াল্ল াহু আনহুর কাছ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার মনিব আবদুল্লাহ বিন সাইব রাদিয়াল্ল াহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলাম। কাছাকাছি গিয়ে আমি নবীজির হাত, মাথা এবং কদম মুবারকে চুম্বন করলাম।১ ১. ইমাম ইবনুল আছীর, উসদুল গাবাহ ফী মা'রিফাতিস সাহাবাহ, দারু ইবন হাযম, বৈরুত, লেবানন: ১৪৩৩ হি., খ. ৬, পৃ. ২৯