পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন, তখনই আল্ল াহপাক তাঁর মনে ইসলামের প্রতি দরদ সৃষ্টি করে দেন। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাত করতে বেরিয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়ায় পৌঁছার আগেই তিনি সেখানে পৌঁছেন। এখানেই তিনি এবং তাঁর পুত্র জাফর ইসলাম গ্রহণ করেন। সেখান থেকে তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কা বিজয় এবং হুনাইন অভিযানে অংশগ্রহণ করেন। আবু সুফিয়ান বলেন, হুনাইনে আমরা যখন শত্রুর মুখোমুখি হলাম আমি খোলা তলওয়ার হাতে ঘোড়া থেকে নামলাম। আল্ল াহ ভালো জানেন, সেসময় আমি তাঁর নয় বরং নিজের মৃত্যু কামনা করছিলাম। এসময় আব্বাস রাদিয়াল্ল াহু আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ! এ তো আপনার ভাই, আপনার চাচার সন্তান আবু সুফিয়ান বিন হারিছ। তাঁর উপর সন্তুষ্ট হয়ে যান। নবীজি বললেন, আমি আগেই তার উপর সন্তুষ্ট হয়েছি। সে আমার প্রতি যত শত্রুতা করেছে আল্ল াহ সব ক্ষমা করে দিন। অতঃপর আমার দিকে দৃষ্টি দিলেন এবং বললেন, অবশ্যই সে আমার ভাই। তখন আমি বাহনের জিনের উপর পা দানিতে রাখা তাঁর কদম মুবারকে চুম্বন করলাম।১ উলিস্ন খিত বর্ণনাটি আল মুসতাদরাক আলাস সাহীহাইন ছাড়াও আত তাবাকাতুল কুবরা, খ. ৪, পৃ. ৩৭; তারীখে তাবারী, খ. ১১, পৃ. ৫০৩; সিফাতুস সাফওয়াহ, খ. ১, পৃ. ১৯৪; কিতাবুল মাগাযী, খ. ২, পৃ. ৮০৯; আল মুনতাযাম ফী তারীখিল মুলুকি ওয়াল উমাম, খ. ৪, পৃ. ২০১; আল মুনতাখাব মিন যাইলিল মাযীল, পৃ. ১১; তারীখুল খামিস, খ. ১, পৃ. ১৬০; মিরআতুয যামান, খ. ৫, পৃ. ১৯৫; আত তাউয়াবীন, পৃ. ৭৪ প্রভৃতি কিতাবে আছে।

১. ইমাম হাকীম, আল মুসতাদরাক আলাস সাহীহাইন, দারুল কুতুব ইলমিয়্যা, বৈরুত, লেবানন: ১৪২২ হি., খ. ৩, পৃ. ২৮৪

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।