অর্থাৎ, আমাদের কাছে মুহাম্মাদ বিন আহমাদ বিন বাত্তাহ বর্ণনা করেছেন। তিনি বলেন, হাসান বিন জাহম বর্ণনা করেছেন। তিনি বলেন, হুসাইন বিন ফারজ বর্ণনা করেছেন। মুহাম্মাদ বিন উমার বলেন, আবু সুফইয়ান বিন হারিছ বিন আবদুল মুত্তালিব বিন হাশিম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাই এবং চাচাতো ভাইও। তিনি কিছু দিন হালিমা রাদিয়াল্ল াহু আনহার দুধ পান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর প্রগাঢ় সম্পর্ক ছিলো। কিন্তু যখন ওহী অবতরণ শুরু হলো (নবীজি ইসলাম প্রচার শুরু করলেন) আবু সুফইয়ান চরম শত্রুতে পরিণত হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণের প্রতি বিদ্রুপ শুরু করলেন। এভাবে তিনি বিশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শত্রুতায় কাটিয়ে দিলেন। এসময়ের মধ্যে কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যত যুদ্ধ করেছে সবকটিতে তিনি মুসলমানদের বিরুদ্ধে সিμয় অংশগ্রহণ করেছেন। যখন আবু সুফিয়ান জানলেন মক্কা বিজয়ের জন্য নবীজি প্রস্তুতি শুরু
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।