সনদ পর্যালোচনা বিষয়টি ইমাম তাবারী (২২৪-৩১০ হিজরি), ইমাম ইবন আবু হাতিম (২৪০-৩২৭ হিজরি), ইমাম ইবনু কাসীর ও ইমাম সুয়ূতি (৮৪৯-৯১১ হিজরি) নিজ নিজ সনদে বর্ণনা করেছেন। তবে সনদে দুর্বলতা বিদ্যমান রয়েছে। হাদীস-ছয়: ইমাম হাকীম রাহিমাহুল্লাহ (৩২১-৪০৫ হিজরি) আল মুসতাদরাক আলাস সাহীহাইন নামক বিখ্যাত হাদীস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই আবু সুফইয়ান ইবন হারিছ'র ইসলাম গ্রহণের বিবরণ সম্বলিত বর্ণনা উপস্থাপন করেছেন। এতে দেখা যায় আবু সুফইয়ান হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এসময়ই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমবুসি করেছেন। ইমাম হাকীম রাহিমাহুল্লাহ নিজ সনদে বর্ণনা করেন -
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।