পিতা কে? বললেন, তোমার পিতা অমুক। তাকে পিতৃপরিচয়ে ডাকলেন। এসময় উমার রাদিয়াল্ল াহু আনহু দাঁড়ালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকে চুমু দিয়ে আরজ করলেন, ইয়া রাসূল ুল্লাহ! আল্ল াহ আমাদের রব, আপনি আমাদের নবী এবং কুরআন আমাদের পথ প্রদর্শক, এ বিষয়ে আমরা পূর্ণ সন্তুষ্ট আছি। আমাদের ক্ষমা করে দিন। আল্ল াহ আপনার মর্যাদা বৃদ্ধি করুন। রাসূলুল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তিনি সরলেন না।১ একই বর্ণনা ইমাম তাবারী ছাড়াও ইমাম ইবন আবু হাতিম নিজ তাফসীর কুরআনুল আযীম, খ. ৪, পৃ. ২১৯; ইমাম ইবনু কাসীর স্বীয় তাফসীরুল কুরআনিল আযীম, খ. ৩, পৃ. ২০৪-৫; ইমাম সুয়ূতি তাঁর তাফসীর গ্রন্থ আদদুররুল মানসুর, খ. ৩, পৃ. ২০৫ এ উলেস্নখ করেছেন। অপ্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতে আল্ল াহপাক ঈমানদারগণকে নিষেধ করে দিয়েছেন সুরা মায়িদাহর ১০১ নাম্বার আয়াতে। এ আয়াত অবতরণের প্রেক্ষাপট সম্পর্কে হাদীস এবং তাফসীরের কিতাবাদিতে চারটি বর্ণনা পাওয়া যায়। তন্মধ্যে বিশিষ্ট তাবিঈ সুদ্দি রাহিমাহুল্লাহ (ইন্তিকাল ১২৭ হিজরি) সূত্রে উলিস্ন খিত বর্ণনাটি পাওয়া যায়। উলেস্নখ্য যে, হাদীস ও তাফসীরের কিতাবাদিতে এ বিষয়ে অন্য যে বর্ণনাসমুহ রয়েছে সবকটিতেই হযরত উমার রাদিয়াল্ল াহু আনহু কর্তৃক ক্ষমা প্রার্থনার বিষয়টি স্পষ্ট উলেস্নখ আছে। তবে তিনি যে প্রথমে কদমবুসি করে পরে ক্ষমা চেয়েছেন তা কেবল তাবিঈ সুদ্দি রাহিমাহুল্লাহ এককভাবে বর্ণনা করেছেন। এ বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে, হযরত উমার রাদিয়াল্ল াহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমবুসি করেছেন। ১. ইমাম তাবারী, তাফসীরে তাবারী, দারুল হিজর লিততাবাআতি ওয়াননাশর, তুরস্ক: (তা. বি.), খ. ১১, পৃ. ১০২-৩
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।