পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

রাহিমাহুমুল্লাহ প্রমুখ যদিও নিজ নিজ কিতাবে এ হাদীস সংকলন করেছেন, তবে সনদের দিক থেকে হাদীসটি বেশ দুর্বল। এককভাবে এই হাদীস দ্বারা দলীল গ্রহণের সুযোগ নেই। কিন্তু কদমবুসি যে ভারতীয় হিন্দু সংস্কৃতি নয় বরং শরীয়ত অনুমোদিত একটি আমল তা ইতোপূর্বে ভিন্ন তিনটি হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে। হাদীস-পাঁচ: ইমাম তাবারী রাহিমাহুল্লাহ (২২৪-৩১০ হিজরি) নিজ তাফসীর গ্রন্থে সুরা মায়িদা ১০১ নাম্বার আয়াতের তাফসীরে উলেস্নখ করেন-

অর্থাৎ, আল্ল াহপাকের ফরমান, হে ঈমানদারগণ! তোমরা কোন বিষয়ে প্রশ্ন করো না (আয়াতের শেষ পর্যন্ত); এ আয়াত অবতরণের প্রেক্ষাপট আলোচনায় তাবিঈ সুদ্দি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় খুতবা দিতে দাঁড়ালেন। বললেন, তোমাদের যা খুশি প্রশ্ন করো। তোমরা যে বিষয়েই জিজ্ঞেস করবে সব পরিষ্কার বলে দেবো। এমতাবস্থায় কুরাইশ বংশের বনু সাহাম গোত্রের আবদুল্লাহ বিন হুযাফা নামক ব্যক্তি যার পিতৃ পরিচয় নিয়ে কানাঘুষা চলছিলো, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্ল াহ! আমার

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।