আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তোমার স্বামীর প্রতি রেগে আছো? বললেন, হঁ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয়ের মাথা কাছাকাছি করো। এবার স্বামীর কপালে স্ত্রীর কপাল লাগিয়ে দোয়া করলেন, হে আল্ল াহ! এদের উভয়ের বন্ধন মজবুত করে দাও, পরস্পরের মধ্যে প্রগাঢ় ভালোবাসা সৃষ্টি করে দাও। (পরবর্তীতে) একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদিয়াল্ল াহু আনহুকে সাথে নিয়ে বিছানাপত্রের মার্কেটের দিকে রওয়ানা দিলেন। ঐ মহিলা মাথায় সওদাপাতি নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মাথার বোঝা নামিয়ে তড়িঘড়ি সামনে এসে কদমবুসি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, স্বামীকে নিয়ে কেমন আছো তুমি? জবাবে বললেন, যে সত্বা আপনাকে সম্মানিত করেছেন তাঁর শপথ! এখন আমার কাছে স্বামীর চেয়ে প্রিয় আর কেউ নেই। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আল্ল াহর রাসূল। উমার রাদিয়াল্ল াহু আনহু বলে উঠলেন, আমিও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্ল াহর রাসূল।১ এই হাদীসটি দালাইলুন নুবুওয়াহ ছাড়াও আসসুনানুল কুবরা, খ. ৭, পৃ. ১৬৪; শুআবুল ঈমান, খ. ১১, পৃ. ২৯৪; তাফসীরে তাবারী, খ. ১১, পৃ. ১০৩; খাসাইসুল কুবরা, খ. ২, পৃ. ২৯১; মাজমু' শারহুল মুহাযযাব, খ. ৪, পৃ. ৬৩৪; আল বিদায়া ওয়ান নিহায়া, খ. ৯, পৃ. ৮০; ইমতাউল আসমা, খ. ১২, পৃ. ৬৫; আল মুত্তাফাক ওয়াল মুফতারাক, খ. ৩, পৃ. ৬২৯; মু'জিযাতুননাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃ. ২০৭, আদদুররুল মানসুর, খ. ১, পৃ. ৬৫৪ প্রভৃতি কিতাবে আছে।
১. ইমাম বাইহাকী, দালাইলুন নুবুওয়াহ, দারুল কুতুব ইলমিয়্যা, বৈরুত, লেবানন: ১৪০৮ হি., খ. ৬, পৃ. ২২৮-২৯