অর্থাৎ, হযরত আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্ল াহু আনহুমা থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার বিন খাত্তাব রাদিয়াল্ল াহু আনহুকে সাথে নিয়ে বের হলেন। পথিমধ্যে একজন মহিলা সামনে এসে আরজ করলেন, আমি একজন সম্মানিতা মুসলিম নারী; আমার ঘরে স্বামী আছেন। তবে তিনি নারীদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো। মহিলা তার স্বামীকে নিয়ে এলেন, তিনি চামড়াজাত পণ্যের ব্যবসায়ী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন, হে আল্ল াহর বান্দা! তোমার স্ত্রী এসব কী বলছে? লোকটি বললেন, যে সত্বা আপনাকে সম্মানিত করেছেন তাঁর শপথ! আমার মাথা তো শুকায় না। মহিলা তাৎক্ষণিক বললেন, তা মাসে একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।