ইমাম সায়্যিদ আব্দুল্ল াহ সিদ্দিক আল গুমারি রাহিমাহুল্লাহ (১৩২৮-১৪১৩ হিজরি) এ সম্পর্কে বলেন- صالح بن حيان قال احلافظ اهليثيم ضعيف ، قلت:وه تعقب اذلهيب تصحيح احلام لحديث ، وان اكن احلافظ العرايق حيك يف املغين تصحيحه وم يتعقبه )اعلام انليل جبواز اتلقبيل اصحفة ١٥ অর্থাৎ, হাফিয হাইছামী বলেছেন, সালিহ বিন হাইয়্যান দাঈফ ছিলেন। আমি বলি, একারণেই ইমাম হাকীম তাঁর সূত্রে বর্ণিত হাদীসকে সহীহ বলার পরও ইমাম যাহাবী ইমাম হাইছামীর অনুসরণে তা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু ইমাম হাকীম যে হাদীসটিকে সহীহ বলেছেন আল মুগনী কিতাবে তা উলেস্নখ করে ইমাম হাফিয ইরাকী নিজে কোন মন্তব্য করেননি।১ ইমাম সায়্যিদ আবদুল্লাহ সিদ্দিক আল গুমারি রাহিমাহুল্লাহ উলিস্ন খিত হাদীস প্রসঙ্গে আলোচনায় বলেন- هذا رصح يف اتلفرقه بني تقبيل رجل اشخص ىلع وجه اتلعظيم وني اسجود هل ، فمن يزعم ان تقبيل ارجلني سجود او شبه اسجود فهو اكذب يف زعمه )اعلام انليل جبواز اتلقبيل اصحفة
অর্থাৎ, এ হাদীস দ্বারা স্পষ্ট হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির সম্মানার্থে কদমবুসি করা এবং তাকে সিজদা করার মধ্যে পার্থক্য করেছেন। সুতরাং যারা কদমবুসিকে সিজদা কিংবা সিজদার মত ধারণা করে তাদের সে ধারণা সম্পূর্ণই মিথ্যা।২
১. ইমাম সায়্যিদ আবদুল্ল াহ সিদ্দীক গুমারী, ইদলামুন নাবীল বিজাওয়াযিত তাকবীল, মাকতাবাতুল কাহিরা, কায়রো, মিশর: ১৪১৫ হি., পৃ. ১৫ ২. প্রাগুক্ত