উলিস্ন খিত হাদীসটি আল মুসতাদরাক ছাড়াও তারীখু দিমাশক, খ. ৪, পৃ. ৩৬৫; কাশফুল আসতার আন যাওয়াইদিল বাযযার, খ. ৩, পৃ. ১৩৩; দালাইলুন নুবুওয়াহ লিল ইস্পাহানী, পৃ. ৩৯০; ফাতহুল বারী, খ. ১১, পৃ. ৪৭; খাসাইসুল কুবরা, খ. ২, পৃ. ৫৯; শারহুয যুরকানী আলাল মাওয়াহিব, খ. ৬, পৃ. ৫১৯; আশশিফা বিতা'রিফি হুকুকিল মুস্তাফা, খ. ১, পৃ. ২৯৯; আনিসুস সারী, খ. ৬, পৃ. ৪২৮; তাম্বিহুল গাফিলীন, পৃ. ৫১৪; আল কামিল ফী দুয়াফায়ির রিজাল, খ. ৫, পৃ. ৮৩; আল কুবুল ওয়াল মুআনাকা ওয়াল মুসাফাহা, পৃ. ৭৩; ইমতাউল আসমা', খ. ৫, পৃ. ৪২; সুবুলুল হুদা ওয়ার রাশাদ, খ. ৯, পৃ. ৫০১; আল বাদরুল মুনীর, খ. ৯, পৃ. ৪৬-৪৭; যাখীরাতুল হুফফায, খ. ২, পৃ. ১৯৪; আরকুখসাতু ফী তাকবিলিল ইয়াদি, পৃ. ৬৪; ই'লামুন নাবীল বিজাওয়াযিত তাকবীল, পৃ. ১৫ প্রভৃতি কিতাবে সংকলিত হয়েছে। সনদ পর্যালোচনা উলিস্ন খিত হাদীসের সনদ সম্পর্কে ইমাম হাকীম রাহিমাহুল্লাহ (৩২১-৪০৫ হিজরি) বলেন- هذا حديث صحيح الاسناد وم خيرجاه এই হাদীসটির সনদ সহীহ, তবে তাঁরা (ইমাম বুখারী ও ইমাম মুসলিম) সংকলন করেননি।১ ইমাম যাহাবী রাহিমাহুল্ল াহ (৬৭৩-৭৪৮ হিজরি) আত্তালখীস এ হাদীসটির সনদে থাকা একজন বর্ণনাকারীর উলেস্নখ করে বলেন- بل واهٍ، و اسناده صالح بن حيان رتوك ইমাম হাকীম এর দাবি সঠিক নয়। কারণ হাদীসটির সনদে সালিহ বিন হাইয়্যান আছেন, তিনি মাতরূক (তাঁর হাদীস পরিত্যাজ্য)।
১. ইমাম হাকীম, আল মুসতাদরাক আলাস সাহীহাইন, দারুল কুতুব ইলমিয়্যা, বৈরুত, লেবানন: ১৪২২ হি., খ. ৪, পৃ. ১৯০