অর্থাৎ, হযরত বুরাইদাহ রাদিয়াল্ল াহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলাল্ল াহ! আমি ইসলাম গ্রহণ করেছি। আমাকে এমন কোন মুজিযা দেখান যাতে আমার বিশ্বাস আরো দৃঢ় হয়। নবীজি তাকে বললেন, তুমি কী দেখতে চাও? গ্রাম্য লোকটি বলেন, ঐ গাছটিকে ডেকে আনুন। নবীজি বললেন, তুমি গিয়ে ডেকে নিয়ে এসো। লোকটি গাছের কাছাকাছি গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকে সাড়া দাও। সাথে সাথে গাছটি দুই পাশ মোচড় দিয়ে শেকড় উপড়ে নবীজির খিদমতে এসে আরজ করলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্ল াহ। গ্রাম্য লোকটি বললেন, আমার জন্য যথেষ্ট হয়েছে। এবার নবীজি গাছটিকে বললেন, ফিরে যাও। গাছটি ফিরে গিয়ে ডালপালা ও শেকড় সমেত স্বস্থানে প্রতিস্থাপিত হয়ে গেলো। এবার লোকটি বললেন, ইয়া রাসূলাল্ল াহ! আমাকে অনুমতি দিন আপনার মাথা এবং পা মুবারকে চুমু দেবো। (অনুমতি পেয়ে) তিনি তাই করলেন। আবারো বললেন, ইয়া রাসূলাল্ল াহ! অনুমতি দিন আমি আপনাকে সিজদা করবো। নবীজি বললেন, না কেউ কাউকে সিজদা করবে না।১
১. আবূ আব্দিল্লাহ মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আল হাকীম আল নিশাপুরী, আল মুসতাদরাক আলাস সাহীহাইন, দারুল কুতুব ইলমিয়্যা, বৈরুত, লেবানন: ১৪২২ হি., খ. ৪, পৃ. ১৯০