অর্থাৎ, এ হাদীস দ্বারা প্রতিয়মান হয় যে, তাঁরা কদমবুসি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের উপর উপুড় হয়ে পড়েছিলেন। এ কাজ যদি সিজদা হতো, সীমালঙ্গনকারীরা যেরূপ বলে থাকে, তবে তিনি তাদের নিষেধ করতেন; যেমনটি অন্যদের তাঁকে সিজদা করতে নিষেধ করেছিলেন এই বলে যে, একজন অন্যজনকে সিজদা করো না।১ উলেস্নখ্য যে, হাদীস ও ইতিহাসের বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা জানা যায় আবদুল কায়িস গোত্র বাহরাইনের অধিবাসি ছিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এ গোত্রের প্রতিনিধি দল দুইবার আসে। পঞ্চম হিজরিতে প্রথম তেরো সদস্যের প্রতিনিধি দল এবং নবম হিজরিতে চলিস্ন শ সদস্যের প্রতিনিধি দল এসেছিলো। হাদীস-তিন: ইমাম হাকীম রাহিমাহুল্লাহ (৩২১-৪০৫ হিজরি) নিজ সনদে বর্ণনা করেছেন -
১ . ইমাম সায়্যিদ আবদুল্ল াহ সিদ্দীক গুমারী, ই'লামুন নাবীল বিজাওয়াযিত তাকবীল, মাকতাবাতুল কাহিরা, কায়রো, মিশর: ১৪১৫ হি., পৃ. ১০