নয়। অবশ্য কোন কোন ইমাম উম্মে আবান সম্পর্কে বলেছেন- لا اعرف ها আমি তাঁকে চিনি না। কিন্তু ইমাম মিযযী এবং ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুমাল্ল াহ যেহেতু তাঁর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন, সুতরাং তাঁর সম্পর্কে কিছুই জানা যায় না বলার অবকাশ নেই। আর এই অজুহাতে তাঁর সূত্রে বর্ণিত কদমবুসি সম্পর্কিত হাদীসকে দাঈফ বা দুর্বল বলারও সুযোগ নেই। একজন সত্য সন্ধানী মুহাদ্দিসের জন্য এরূপ বলা সমিচীনও নয়। হযরত যারি' রাদিয়াল্ল াহু আনহু বর্ণিত আবদুল কায়িস গোত্রের প্রতিনিধি দল কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুসি করা সম্পর্কিত হাদীসের ব্যাখ্যায় ইমাম ইবনু রাসলান (৭৭৫-৮৪৪ হিজরি) বলেন-
অর্থাৎ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুমহান মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং শরীর ছুঁয়ে বরকত লাভের জন্য তাঁর হাত ও পা মুবারকে চুম্বন করলাম।১ নিকট অতীতকালে মরক্কোর বিদগ্ধ আলিম হাফিযে হাদীস ইমাম সায়্যিদ আবদুল্লাহ বিন সিদ্দীক আল গুমারি রাহিমাহুল্লাহ (১৩২৮-১৪১৩ হিজরি) উলিস্ন খিত হাদীস সংকলন করে বলেন-
১. ইমাম ইবনু রাসলান, শারহু সুনান আবু দাউদ, দারুল ফালাহ, আম্মান, জর্দান: ১৪৩৭ হি., খ. ১৯, পৃ. ৫৭৩