রিজাল বা হাদীস বর্ণনাকারীগণের পরিচিতি শাস্ত্রের অন্যতম দিকপাল ইমাম মিযযী রাহিমাহুল্লাহ (৬৫৪-৭৪২ হিজরি) স্বীয় তাহযীবুল কামাল ফী আসমায়ির রিজাল কিতাবের পয়ত্রিশতম খণ্ডে উপনামে পরিচিত হাদীস বর্ণনাকারী মহিলাগণের আলোচনায় বলেন- ام ابان بنت اوازع بن زارع ، روت عن جدها زارع بن اعر العبدي ......روى هلا ابلخاري يف الادب অর্থাৎ, উম্মে আবান বিনতে ওয়াযি' বিন যারি'। তিনি তাঁর দাদা যারি' বিন আমির আল আবদী রাদিয়াল্ল াহু আনহু'র কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। তাঁর সূত্রে ইমাম বুখারী আদাবুল মুফরাদ কিতাবে হাদীস সংকলন করেছেন।১ ইমাম মিযযী এর কাছ থেকে আমরা জানলাম যে, উম্মে আবান একজন তাবিঈ মহিলা ছিলেন। তাঁর দাদা সাহাবী যারি' বিন আমির আবদী রাদিয়াল্ল াহু আনহুর'র কাছ থেকে তিনি সরাসরি হাদীস বর্ণনা করেছেন। অপরদিকে হাদীস বর্ণনার ক্ষেত্রে তাঁর অবস্থান সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরীবুত তাহযীব কিতাবে বলেছেন- ام ابان بنت اوازع بن زارع مقبولة من ارابعة অর্থাৎ, উম্মে আবান বিনতে ওয়াযি' বিন যারি' চতুর্থ স্তরভুক্ত একজন গ্রহণযোগ্য বর্ণনাকারী।২ উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে আশা করি এতটুকু স্পষ্ট হয়েছে যে, উম্মে আবান সম্পর্কে কিছুই জানা যায় না, এই দাবি সঠিক ১. ইমাম জামালুদ্দিন মিযযী, তাহযীবুল কামাল ফী আসমায়ির রিজাল, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, লেবানন: ১৪০৩ হি., খ. ৩৫ পৃ. ৩২৬ ২. ইমাম ইবনু হাজার আসকালানী, তাকরীবুত তাহযীব, দারুল আসিমা, রিয়াদ, সৌদিআরব: ১৪২১ হি., পৃ. ১৩৭৭
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।