খ. ১, পৃ. ১৩৩; তাহযীবুল কামাল, খ. ৯, পৃ. ২৬৭; আল মাজমু শারহুল মুহাযযাব, খ. ৪, পৃ. ৬৩৮; আল মাতালিবুল আলিয়া, খ. ৮, পৃ. ৬৬৭; দালাইনুন নুবুওয়াহ, খ. ৫, পৃ. ৩২৭; সুনানুল কুবরা, খ. ৭, পৃ. ৬৪; শুআবুল ঈমান, খ. ১১, পৃ. ২৯৪; জামিউল উসুল, খ. ১১, পৃ. ৬৯১; আদাবুশ শারীয়াহ, খ. ২, পৃ. ২৬২; আল ফুতুহাতুর রাব্বানিয়্যা, খ. ৫, পৃ. ৩৮১; শারহুস সুন্নাহ, খ. ১২, পৃ. ২৯২; ফাতহুস সালাম শারহু উমদাতুল আহকাম, খ. ৩, পৃ. ৬; রাওদাতুল মুহাদ্দিসীন, খ. ৬, পৃ. ২০৫; ই'লামুন নাবীল বিজাওয়াযিত তাকবীল, পৃ. ১০ প্রভৃতি কিতাবে উলেস্নখ আছে। সনদ পর্যালোচনা উক্ত হাদীসের সনদ সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ (৭৭৩-৮৫২ হিজরি) বলেন- وهذا الاسناد حسن يف اشواهد অন্যান্য সমর্থন থাকায় হাদীসটি হাসান।১ শায়খ আলবানীসহ বর্তমানকালের কোন কোন গবেষক বলেছেন, হাদীসটি দাঈফ বা দুর্বল। রিজাল শাস্ত্রের কিতাবাদি পর্যালোচনায় তাঁদের এ কথা সঠিক বলে প্রতীয়মান হয় না। কারণ তারা বলেন, এ হাদীসের সনদে একজন বর্ণনাকারী আছেন উম্মে আবান, তিনি جمهولة অর্থাৎ, তাঁর অবস্থা জানা যায় যায় না। কোন হাদীসের বর্ণনাসূত্রে যদি কোন একজনও جمهول হন, অর্থাৎ, তার সম্পর্কে জানা না যায় তবে হাদীসটি দাঈফ বা দুর্বল সাব্যস্ত হবে। উলূমে হাদীসের মুলনীতি অনুযায়ী এটি ঠিকই আছে। কিন্তু দেখার বিষয় হলো এই হাদীসের বর্ণনাসূত্রে যে 'উম্মে আবান' রয়েছেন তাঁর সম্পর্কে সত্যিই কি কিছু জানা যায় না?
১. ইমাম ইবনু হাজার আসকালানী, আল মাতালিবুল আলিয়া, দারুল আসিমা, রিয়াদ, সৌদি আরব: ১৪১৯ হি., খ. ৮, পৃ. ৬৬৭