ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ (৭৭৩-৮৫২ হিজরি) বলেন- رواه اصحاب اسنن باسناد قوي সুনান গ্রন্থ প্রণেতাগণ শক্তিশালী সনদে হাদীসটি বর্ণনা করেছেন।১ ইমাম আবদুল হক আল ইশবিলী রাহিমাহুল্লাহ (৫১৪-৫৮১ হিজরি) বলেন- قال ارتمذي حديث حسن صحيح তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ।২ ইমাম ইবনু মুফলিহ রাহিমাহুল্লাহ (৭০৮-৭৬৩ হিজরি) বলেন- رواه امحد والسايئ وارتمذي باسانيد صحيحة আহমাদ, নাসাঈ এবং তিরমিযী প্রমুখ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।৩ একটি সন্দেহের অপনোদন এই হাদীসের ভাষ্য মতে দু'জন ইয়াহুদী কথোপকথনের পর প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুসি করেছেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। কদমবুসি করার সময় তারা অমুসলমান ছিলেন। সুতরাং কোন অমুসলমানের কাজ মুসলমানের জন্য কিভাবে দলীল হতে পারে? এমন সন্দেহ কারো মনে উদ্রেক হবার সম্ভাবনা আছে। এই সূক্ষ্ণ সন্দেহ নিরসনে সংক্ষিপ্ত কথা হলো, কদমবুসি বৈধ হয় ইয়াহুদী ব্যক্তিদ্বয়ের কাজ দ্বারা নয়। বরং সহীহ সনদে বর্ণিত উক্ত হাদীসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ১. ইমাম ইবনু হাজার আসকালানী, আততাময়ীয ফী তালখীসি তাখরীজি আহাদীসি শারহিল ওয়াজিয, আদওয়াউস সালফ, কায়রো, মিশর: ১৪২৮, খ. ৮, পৃ. ৮৭৩ ২. ইমাম আবদুল হক আল ইশবিলী, আল আহকামুল উসতা, মাকতাবাতুর রুশদ, রিয়াদ, সৌদি আরব: ১৪১৯ হি., খ. ৪, পৃ. ২১৬ ৩. ইমাম ইবনু মুফলিহ, আল আদাবুশ শরীয়াহ, মুআসসাতুর রিসালাহ, বৈরুত, লেবানন: ১৪১৯ হি., খ. ২, পৃ. ২৬২
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।