পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

করো না, চুরি করো না, যিনা করো না, যে প্রাণ বধ করা আল্ল াহ হারাম করে দিয়েছেন কোন হক ব্যতীত সে প্রাণ বধ করো না, সুদ খেয়ো না, কোন নিষ্পাপ মহিলার প্রতি অপবাদ দিও না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। আর হে ইয়াহুদীগণ! তোমাদের প্রতি বিশেষ কথা হলো, তোমরা শনিবারের ক্ষেত্রে সীমালংঘন করো না। বর্ণনাকারি বলেন, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু'হাত এবং দু'পায়ে চুম্বন করে বললো, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যই নবী।১ উলিস্ন খিত হাদীসটি তিরমিযী শরীফ ছাড়াও মুসনাদে আহমাদ, খ. ৪ পৃ. ২৩৯; সুনান ইবনু মাজাহ, খ. ১, পৃ. ৩৩; শারহু মুশকিলুল আছার, খ. ১, পৃ. ৫৭; মুসতাদরাক আলাস সাহীহাইন, খ. ১, পৃ. ৪৯; মুসনাদ আবু দাউদ তায়ালিসী, খ. ২, পৃ. ৪৮৩; রিয়াদুস সালিহীন, পৃ. ২৫১; সুনানুল কুবরা, খ. ৭, পৃ. ১১১; তাফসীরে তাবারী, খ. ১৭, পৃ. ৫৬৬-৬৭; সুনানে বাইহাকী, খ. ৮, পৃ. ১৬৬; হিলইয়াতুল আউলিয়া, খ. ৫, পৃ. ৯৭; দালাইলুন নুবুওয়াহ, খ. ২, পৃ. ২৬৮; তালখীসুল হাবীর, খ. ৪, পৃ. ১৭৩; তুহফাতুল আশরাফ, খ. ৪, পৃ. ১৯১; মিশকাতুল মাসাবীহ, খ. ১২, পৃ. ৪; মুসান্নাফে ইবনু আবি শাইবাহ, খ. ৭, পৃ. ৩২৮; আল আহকামুস সুগরা, খ. ২, পৃ. ৮২৩; জামিউল আহাদীস, খ. ৩৫, পৃ. ২২৬; ইমতাউল আসমা, খ. ১৪, পৃ. ৮২; আল আহাদ ওয়াল মাছানী, খ. ৪, পৃ. ৪১৪; মাসাবীহুস সুন্নাহ, খ. ১, পৃ. ১২৬; কানযুল উম্মাল, খ. ২, পৃ. ৪৫৩; সিয়ারু আ'লামিন নুবালা, খ. ১, পৃ. ৪২৪; নাদরাতুন নাঈম, খ. ১, পৃ. ৫৫৪; তাফসীরে কুরতুবী, খ. ১, পৃ. ৪৩৯; আল আহকামুল উসতা, খ. ৪, পৃ. ২১৫-১৬; শারহুল মাসাবীহ, খ. ১, পৃ. ৭৬-৭৭; হাকীকাতুল ঈমান, পৃ. ৫৪, রাওদাতুল মুহাদ্দিসীন খ. ১০, পৃ. ৩৪৫,

১. ইমাম তিরমিযী, জামিউত তিরমিযী, দারুল গারব আল ইসলামী, বৈরুত, লেবানন: ১৯৯৬ ঈ., খ. ৪, পৃ. ৪৫০-৫১

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।