পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ٩٠
📝 نص 📖 PDF

কদমবুসি: শাব্দিক ও পারিভাষিক বিশেস্নষণ কদমবুসি (قدم بوىس) শব্দযুগল উদুর্ এবং ফারসি ভাষায় ব্যবহৃত শব্দ। যা বাংলা ভাষায়ও সমার্থে ব্যবহৃত হয়। আরবি ভাষায় تقبيل ارجل (তাকবীলুর রিজল), অর্থ পদচুম্বন। মা বাবা, উস্তাদ এবং শরীয়তের দৃষ্টিতে সম্মানিত কোন ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন ও বারাকাত লাভের জন্য তাঁদের পদচুম্বন করাকে আমাদের দেশীয় পরিভাষায় কদমবুসি বলা হয়। যদিও আমাদের দেশীয় প্রচলনে সরাসরি পদচুম্বন করা হয় না, বরং ডান হাত দিয়ে পা ছুঁয়ে সেই হাতে চুম্বন করা হয়। উলেস্নখ্য যে, কোন কোন ক্ষেত্রে কদমবুসিকে পায় ধরে সালাম বলতে শোনা যায়। যা স্পষ্টতই ভুল প্রচলন। কারণ সালামের সাথে কদমবুসির কোন সম্পর্ক নেই। এ দু'টি সম্পূর্ণ পৃথক দু'টি কাজ। সালাম হচ্ছে স্পষ্ট উচ্চারণে আসসালামু আলাইকুম বলা। বহু সংখ্যক সাহীহ হাদীসের মর্মানুযায়ী সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। মুসলমানগণ পরস্পর সাক্ষাতে সালাম বিনিময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন। সমাজে ব্যাপক হারে সালামের প্রচলন করতে উৎসাহ যুগিয়েছেন। সাহাবায়ে কিরাম সদা সর্বদা নবীজিকে সালাম দিয়েছেন। তিনিও সাহাবীগণকে সালাম দিয়েছেন। পক্ষান্তরে কোন বিশেষ ঘটনার প্রেক্ষিতে কোন কোন সাহাবী হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল াম এর কদমবুসি করেছেন মর্মে কয়েকটি হাদীসে বর্ণনা পাওয়া যায়। নবীজি কাউকে কদমবুসি করতে নিষেধ করেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে এ কাজে কাউকে উৎসাহিত করেছেন মর্মেও কোন বর্ণনা নেই। এ কারণেই উলামায়ে কিরাম কদমবুসিকে জায়িয (বৈধ) এবং মুসতাহসান (পছন্দনীয়) বলেছেন।

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.