জবান ও কলম চালাবেন, তখন সঠিক বিষয়টি সাধারণ মুসলমানের সামনে উপস্থাপনের জন্য কেউ না কেউ তার মেধা ও শ্রম ব্যয় করতে বাধ্য হবে। যৌক্তিক কারণে বিষয়টি তখন তার জন্য ইকামতে দ্বীনের অংশ বলেই বিবেচিত হবে। প্রান্তিক চিন্তা চেতনা উসকে দিয়ে মধ্য পন্থা অবলম্বনের সবক দেয়া হাস্যকর বৈ কি। বক্ষমান পুস্তকে প্রত্যেক ক্ষেত্রে মূল কিতাবের ইবারাত হুবহু উদ্ধৃত করা হয়েছে। আরবি ও উদুর্ মূল ইবারাতের অনুবাদে কোন অসংলগ্নতা নজরে পড়লে জানিয়ে বাধিত করবেন। এ পুস্তক প্রণয়নে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুন নূর হাফিযাহুল্লাহ, বাল্যবন্ধু হাফিয মাওলানা আবু আব্দিল্ল াহ মুহাম্মাদ আইনুল হুদা, মাওলানা শিহাব উদ্দিন গোটারগ্রামী, মুফতি মাওলানা আশরাফুর রহমান ও মাওলানা হোসাইন আহমদ আমিনী। তাঁদের ঋণ স্বীকার করছি অকপটে। পুস্তকখানা বিন্যাস ও পরিপাটি ছাপার একক কৃতিত্ব বন্ধু মোঃ ওবাইদুল হকের। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাটো করতে চাই না। আমার জন্য শস্ন াঘার বিষয় যে, প্রায় বাষট্টি বছর যাবত হাদীসে নববী পঠন পাঠন, অধ্যয়ন, অধ্যাপনা ও প্রচার প্রসারে সরাসরি যুক্ত মুহতারাম ওয়ালিদ কিবলা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, হাজারো আলিমের উস্তায, শায়খুল হাদীস আল্ল ামা মো. হবিবুর রহমান দামাত বারাকাতুহু পাণ্ডুলিপি পড়ে খুশি হয়েছেন, প্রকাশের অনুমতিসহ দোয়া করে দিয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশে ইসলামী ধারার সাহিত্য চর্চা ও সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ অভিভাবক, বহুগ্রন্থ প্রণেতা আল্ল ামা কবি রূহুল আমীন খান হাফিযাহুল্ল াহ পাণ্ডুলিপি সম্পূর্ণ পড়ে গুরুত্বপূর্ণ অভিমত লিখে দিয়েছেন । আল্লাহপাক আব্বা এবং খান সাহেব হুজুরকে সুস্থতা ও দীর্ঘায়ু দিয়ে আমাদের মাথার উপর রাহমাতের ছায়া হিসেবে রাখুন।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।