পবিত্র হাদীসের আলোকে কদমবুছি
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

পোস্ট করি। লেখাটি পড়ে অনেক শুভাকাংখি পুস্তক আকারে তা প্রকাশে উৎসাহিত করেন। সে কারণেই লেখাটি সুবিন্যস্ত করে 'পবিত্র হাদীসের আলোকে কদমবুসি' নামে পুস্তক আকারে প্রকাশে উদ্যোগী হই। মূলতঃ চার পরিচ্ছেদে বিন্যাসকৃত স্বল্প পরিসরে এ পুস্তকে প্রথমে থাকবে কয়েকজন মহান সাহাবি কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমবুসির বর্ণনা। দ্বিতীয়তঃ সাহাবিগণ পরস্পরের কদমবুসি করা সম্পর্কিত বর্ণনা। উদ্ধৃত সবক'টি হাদীসের সংক্ষিপ্ত সনদ পর্যালোচনা সংযুক্ত থাকবে। তৃতীয়তঃ থাকবে কদমবুসির বৈধতা সম্পর্কে ফুকাহা (ইসলামী আইনবেত্তা), মুহাদ্দিসীন (হাদীস বিশারদ) ও জগতখ্যাত উলামায়ে কিরামের অভিমত। চতুর্থতঃ কদমবুসি নিয়ে ছড়ানো কিছু সূক্ষ্ণ বিভ্রান্তি। কোন কোন মহান ব্যক্তি উপদেশ দিয়েছেন, কদমবুসির মত গুরুত্বহীন বিষয়ে না লিখে যেন ইকামতে দ্বীন এবং দ্বীনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মেধা ও শ্রম ব্যয় করি। তাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলি, প্রত্যেক বিবেকবান মুসলমানের জন্য ইকামতে দ্বীনের চেষ্টা সাধনা করা ফরয। কিন্তু শরীয়তের দৃষ্টিতে মুসতাহসান (পছন্দনীয়) কোন কাজকে হিন্দু সংস্কৃতি, বিদআত, শিরক ইত্যাদি বলে প্রচার করে সাধারণ মুসলমানের মাঝে ফিতনা ছড়ানো কি ইকামতে দ্বীনের অংশ? হাজার বছর ধরে মুসলমানদের প্রতিপালিত ও মীমাংসিত বিভিন্ন বিষয়ে নতুন করে সন্দেহ সংশয় সৃষ্টি করে মুসলিম সমাজে বিভক্তি, বিভাজন তৈরি করাও কি ইকামতে দ্বীন? একটি মুসতাহসান কাজের বৈধতা প্রমাণের জন্য কলম ধরা যদি আপনাদের দৃষ্টিতে মেধার অপচয় হয় তবে এর জন্য দায়ি আপনারাই। কারণ শরীয়তের মানদণ্ডে বৈধ একটি কাজকে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য অবৈধ প্রমাণে আপনারা যখনই

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।