ভাষায় নিয়মিত কিছু প্রোগ্রাম করেন। তিনি তাঁর এক বক্তব্যে বলেছেন, ইসলামে কদমবুসি বলে কিছু নেই। উপমহাদেশের মুসলমানগণ ভারতীয় সিনেমা ও নাটক দেখে দেখে হিন্দু সংস্কৃতি থেকে তা আত্মস্থ করেছে। সালাফি-আহলে হাদীস ধারার সাথে বাংলাদেশের একটি বৃহৎ ইসলামি রাজনৈতিক দলের চিন্তা ও চেতনাগত মিল পুরোনো; যদিও অধুনা কতিপয় বিষয়ে তাদের মধ্যে কিছুটা দূরত্ব লক্ষনীয়। সেই দলের সমর্থক আলিম এবং নেতা কর্মীগণও কদমবুসিকে ভারতীয় হিন্দু সংস্কৃতি এবং শরীয়ত সমর্থিত কাজ নয় বলেই মনে করেন। কথা ও লেখায় তা প্রকাশও করেন। কওমী ধারার কিছু আলিমও কঠোরভাবে কদমবুসির বিরোধিতা করেন। তাঁরা বলেন, তা নিন্দনীয় বিদআত। অথচ তাঁদের পূর্বসুরি গ্রহণযোগ্য আলিমগণ নিজেদের কিতাবে কদমবুসিকে বৈধ, এমনকি মুসতাহাব পর্যন্ত বলেছেন। মূলতঃ বিভিন্ন শাখাগত মাসআলায় প্রান্তিকতা বর্তমানে আশংকাজনক হারে ছড়িয়ে পড়ছে, যা কোন μমেই কল্যাণকর নয়। কদমবুসি নিয়েও প্রান্তিক অবস্থান পরিষ্কার। একপক্ষ একে হিন্দু সংস্কৃতি, বিদআত এমনকি শিরক পর্যন্ত বলছেন। অপর পক্ষ একে ওয়াজিবের মতো গুরুত্বের সাথে পালন করছেন। এমনকি কেউ কেউ একে আকীদাগত খারাপ বিষয় বলেও অভিহিত করতে কুণ্ঠাবোধ করেন না। এ দুই অবস্থানের কোনটিকেই শরীয়তের মানদণ্ডে সঠিক বলার সুযোগ নেই। কদমবুসি যেমন বিদআত শিরক নয়, ঠিক তা ওয়াজিবের মতো গুরুত্ব পাবার বিষয়ও নয়। বরং তা মুসতাহসান বা বৈধ ও পছন্দনীয় স্তরের একটি কাজ। কেউ বিশুদ্ধ নিয়তে মাতা পিতা, উস্তাদ এবং দ্বীনি মর্যাদার ভিত্তিতে যেকোন আলিম, শায়খ বা মুরব্বিকে তা করলে সাওয়াব পাবে। কিছুদিন পূর্বে বিশেষ কারণে 'কদমবুসি কি ভারতীয় সংস্কৃতি' শিরোনামে এগারো পর্বে ধারাবাহিক একটি লেখা ফেসবুক পেজ এ
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.