উপμমণিকা سم االله ارمحن ارحيم
احلمد الله رب العاملني واصلوٰة واسلام ىلع أرشف الانياء واملرسلني وىلع آهل واصحابه امجعني، وعد ইসলাম এমন এক দ্বীন বা জীবন ব্যবস্থা যেখানে মানব জীবনের প্রতিটি দিকের করণীয় ও বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা বিদ্যমান রয়েছে। ফরয, ওয়াজিব, সুন্নাত, নফল, মুসতাহাব, মুবাহ, মানদুব ও মুসতাহসান ইত্যাদি হচ্ছে ইসলামি শরীয়ত অনুমোদিত বিভিন্ন কাজের স্তরবিন্যাসের নির্দিষ্ট পরিভাষা। মানদুব ও মুসতাহসান স্তরের কোন কাজ কেউ যদি সুষ্ঠু নিয়তে আদায় করে তবে উত্তম প্রতিদান পাবে, কিন্তু কেউ যদি তা না করে অবশ্যই তাকে তিরস্কার কিংবা নিন্দা করার সুযোগ নেই। শরীয়ত অনুমোদিত মানদুব ও মুসতাহসান স্তরের কোন কাজকে বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্যের অজুহাতে অবৈধ, হারাম বা বিদআত বলার অধিকার কারো নেই। বাংলাদেশে সেই অনধিকার চর্চার ধারা μমান্বয়ে প্রসারিত হচ্ছে। ফলে দ্রুত অনৈক্যের বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। আর সাধারণ মুসলিমগণ তাদের ঐতিহ্য ও আমল-আখলাক সম্মন্ধে বিরূপ মনোভাব পোষণ করছেন, যা অনৈক্য, পাষ্পরিক ঘৃনা ও শত্রুতা সৃষ্টি করছে। বৃহত্তরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম উম্মাহ। কদমবুসি নিয়ে বিতর্ক নতুন নয়। তবে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে দিন দিন এতে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। বিষয়টি নিয়ে লেখার ইচ্ছা বা পরিকল্পনা ছিলো না কোন সময়ই। কিন্তু বিগত কয়েক বছর থেকে লক্ষ করা যাচ্ছে, 'আহলে হাদীস' নামধারী কতিপয় ব্যক্তি কদমবুসিকে শিরক বলে আসছেন। সৌদি আরবের দাম্মাম শহর থেকে বাঙালি একজন আলিম অনলাইনে বাংলা