কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায দাঁড়ানো অবস্থায় হাই ও হাচির সময় ডান হাতের পিঠ দ্বারা রোধ করা এবং অন্যান্য সময় বাম হাতের পিঠ দিয়ে রোধ করা, ১০. সাধ্যমত হাঁচি ও কাশি না দেওয়ার চেষ্টা করা, ১১. উভয় হাতের মাঝখানে নাক-কপাল সিজদার জায়গায় লাগিয়ে সিজদা করা, ১২. সিজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাটু জমিনে রাখা, ১৩. তারপর উভয় হাতের আঙ্গুল একটা আরেকটার সাথে লাগিয়ে সোজা করে কিবলামুখী রেখে জমিনে রাখা, ১৪. এরপর নাক রাখা, ১৫. অবশেষে কপাল রাখা, ১৬. সিজদার সময় পুরুষের পেট ও রান আলাদা রাখা, ১৭. মহিলাদের পেট রানের সাথে মিলিয়ে রাখা, ১৮. তাসবীহ বেজোড় সংখ্যক পাঠ করা, ১৯. সিজদা হতে ওঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, এরপর হাত এবং সবশেষে হাঁটু দৌড়াতে হলে) উঠানো, ২০. উভয় বৈঠকের সময় দুই হাত হাঁটুর উপর (স্বাভাবিকভাবে) রাখা এবং ২১. প্রথমে ডানদিকে এবং পরে বামদিকে সালাম ফেরানো । (প্রাণ্তক্ত, আলমগিরী) হানাফী মাজহাব মতে ২৫টি কারণে নামায নষ্ট হয়ে যায় : ১. ভূলে বা ইচ্ছাকৃতভাবে নামায অবস্থায় কথা বললে, ২. কাউকে সালাম দিলে, ৩. কারো সালামের উত্তর দিলে, ৪. ইচ্ছাকৃতভাবে উহ! আহ! শব্দ উচ্চারণ করলে, ৫. বিনা কারণে বেশী কাশি দিলে, ৬. বিপদে বা বেদনায় শব্দ করে কাদলে (তবে আল্লাহর ভয়ে নীরবে কান্নাকাটি করলে নামায নষ্ট হবে না), ৭. মুক্তাদী ছাড়া অন্য কারো লোকমা ইমামকে গ্রহণ করলে, ৮. সুসংবাদ শ্রবণ করে “আল-হামদুলিল্লাহ' বললে, ৯. দুঃসংবাদ শ্রবণ করে হন্নালিল্নাহ .. বললে, ১০. বিচিত্র সংবাদ শোনে “সুবহানাল্লাহ” বলা, ১১. হাঁচির উত্তরের উত্তর “ইয়ারহামুকাল্লাহ্* বললে, ১২. নাপাক জায়গায় সিজদা করলে, ১৩. কিবলার দিক থেকে বিনা কারণে সিনা ঘুরে গেলে, ১৪. কুরআন শরীফ দেখে দেখে পাঠ করলে, ১৫. নামাযে শব্দ করে হাসলে [মুচকি হাসিতে অযু ও নামায নষ্ট হয় না কিন্ত মুচকি হাসি দিতে নেই। জেহেক (একামাত্র নিজে শোনা যায় এরূপ আওয়াজে) হাসি দিলে নামায নষ্ট হবে, কিন্ত অযু নষ্ট হবে না। কহ (জোরে হাসি যা নিজে এবং অন্যরা শোনে) হাসি দিলে অযু এবং নামায নষ্ট হয়ে যাবে |], ১৬. মানুষের ৯৯
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।