Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্‌ ও নামায নির্ধারিত করা, ৯. রুকু ও সিজদায় অন্তত এক তাসবীহ পরিমাণ সময় কাটানো এবং সোজা হয়ে দীড়ানো ও সোজা হয়ে বসা, ১০. ফযর, মাগরিব, ইশা, জুমু'আ, ঈদ ও তারাবীহ (এবং তারাবীহ শেষে জামাআতে বিতির আদায়কালে) ইমামকে সরবে ক্রাআত পাঠ করা, ১১. যুহর ও আসরের নামাযে ইমামকে সূরা নীরবে পাঠ করা, ১২. আস-সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্‌ বলে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করা এবং ১৩. সুরা ফাতিহা অন্য সুরার পূর্বে পড়া । (দৈনন্দিন জীবনে ইসলাম, মাওলানা আবুল কালাম মুহাম্মম আবদুল লতিফ চৌধুরী; ফাতওয়ায়ে আলমগিরী) (দ্র: উপরোক্ত ওয়াজিবগুলোর মধ্যে একটিও যদি ইচ্ছাকৃতভাবে ছাড়া হয় তাহলে নামায নষ্ট হয়ে যাবে। পুনরায় পড়তে হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে কোন ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে- এতে নামায শুদ্ধ হবে। - ফাতওয়ায়ে আলমগিরী) নামাযের সুন্নাত নামাযে মোট ২৫টি সুন্নাত আছে: ১. তাকবীরে তাহরিমার সময় উভয় হাত কান পর্যন্ত ওঠানো এবং মহিলাদের জন্য কীধ পর্যন্ত ওঠানো, ২. তাকবীরে তাহরিমার সময় মাথা সোজা রাখা (ঝ্ুঁকাবেন না), ৩. ইমামের জন্য তাকবীর, তাসমীহ (সামি'আল্লাহুলিমান হামিদা) এবং সালাম প্রয়োজনমাফিক সজোরে উচ্চারণ করা, ৪. সুবহানাকা .. (সানা) নীরবে বলা, ৫. আউযুবিল্লাহ্‌ ... (তাআওউয) নীরবে বলা, ৬. বিসমিল্লাহ ... (তাসমিয়া) নীরবে পাঠ করা, ৭. সূরা ফাতিহা পাঠ শেষে ইমাম ও মুক্তাদি নীরবে “আ-মিন” বলা, ৮. পুরুষের জন্য নাভির নীচে (নাভি ঘেষে) এবং মহিলাদের জন্য বুকের উপর বাম হাত নীচে ও ডান হাত উপরে রেখে বাধা, ৯. ফজরের নামাযে ৫০ আয়াত, যুহরের নামাযে ৩০ আয়াত, আসরের ও ইশার নামাযে ২০ আয়াত এবং মাগরিবে ছোট ছোট সুরা পাঠ করা, ১০. রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা, ১১. রুকু থেকে ওঠার সময় “সামি'আল্লাহুলিমান হামিদাহ” বলা, ১২. রুকুর মধ্যে অন্তত তিনবার “সুবহানা রাব্বিয়াল আযীম* পাঠ করা, ১৩. রুকুর মধ্যে মাথা, পিঠ ও ৮৯

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।