Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায সিজদাবস্থায় কপাল জমিনের নিকট, এরপর জমিনের নিকট থাকে নাক, নিকটস্থ অঙ্গ। একনজরে হানাফী পদ্ধতিতে নামায সুপ্রিয় পাঠকদের সুবিধার্থে নামাযের গুরুত্পূর্ণ বিষয়গুলো নিম্নে সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করা হলো। এখানে গ্রন্থিত প্রতিটি ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব আমল হানাফী ফিকহ এর অন্তর্ভুক্ত। সুতরাং হানাফী মাজহাবপন্থী সকলেই নিশ্চিন্তে এসব আমল করতে পারবেন। নামাযের আহকাম ও আরকান নামাযের বাইরে আহকাম বা শর্ত মোট ৭টি: ১. শরীর পাক, ২. কাপড় পাক, ৩. নামাযের স্থান পবিত্র, ৪. সতর ঢাকা, ৫. কিবলামুখী হওয়া, ৬. নিয়ত করা এবং ৭. তাকবীরে তাহরিমা । নামাযের ভেতরে আরকান বা ফরয মোট ৬টি: ১. কিয়াম বা দাড়িয়ে নামায পড়া, ২. কিরাআত (কুরআন শরীফ থেকে একটি লম্বা কিংবা ছোট্ট তিনটি আয়াত পড়া), ৩. রুকু করা, ৪. সিজদা করা, ৫. আখেরী বৈঠক এবং ৬. সোলাম ফিরিয়ে) স্বেচ্ছায় নামায শেষ করা । নামাযের ওয়াজিব নামাযে মোট ১৩টি ওয়াজিব: ১. ফরয নামাযে প্রথম দুই রাকআতে এবং বিতির, সুন্নাত ও নফল নামাযের সব রাকআতে সূরা ফাতিহা পাঠ করা, ২. ফরয নামাযের শেষের দুই রাকআত ছাড়া অন্যান্য সকল রাকআতে সুরা ফাতিহার পর অপর কোন সূরা বা এর কোন অংশ পাঠ করা, ৩. নামাযের ফরযসমূহ নিজ নিজ স্থানে আদায় করা, ৪. প্রথম বৈঠক করা (চার রাকআত নামাযে দুই রাকআত পর তাশাহ্হুদ পাঠের সমপরিমাণ সময় বসা) ৫. উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পাঠ করা, ৬. বিতির নামাযের সময় তাকবীর শেষে দু'আয়ে কুনুত পাঠ করা, ৭. দুই ঈদের নামাযে অতিরিক্ত ৬ তাকবীর বলা, ৮. প্রত্যেক ফরয নামাযের প্রথম দুই রাকআতকে এবং অন্যান্য নামাযের সকল রাকআতকে ক্িরাআতের জন্য ৮৮

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।