Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায মাহাত্ম্য, গুরুত্ব ও খুজুখুশ্ু ক্ষুণ্ন হয়। এমনকি এর ফলে কোন ওয়াজিব নষ্ট হয়ে যেতে পারে কিংবা নামাজ ফাসিদও হতে পরে। এরপর দ্বিতীয় সিজদা শেষেও দাড়ানোর সময় কপাল, নাক, হাত ও হাটু এই তরতীবে উঠাবেন। শেষ বৈঠকে তাশাহহুদ পাঠের সময় “আশহাদু আল্লা- ইলা-হা” বলার সময় হাটু ও উরুর মধ্যে রাখা ডান হাতের শাহাদাত অঙ্গুলি খাড়া করবেন এবং একই সময় বা একটু পূর্বে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমাসহ অন্যান্য অঙ্গুলি দ্বারা একটি বৃত্ত তৈরী করবেন। অর্থাৎ পুরো মুষ্টিবদ্ধ করবেন না। এরপর ইল্লাল্লাহ” বলার সময় শাহাদাত অঙ্গুলি নামিয়ে ফেলবেন- তবে মুষ্টিবদ্ধ না করে রেখে দেবেন। এই অবস্থায় অর্থাৎ শাহাদাত আঙ্গুল খোলা ও হাটুর উপরে রাখা এবং অন্যান্য আঙ্গুল দ্বারা খোলাভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় বাকী সময় কাটিয়ে দরূদ শরীফ ও দু'আয়ে মাছুরা পাঠ করে সালাম ফেরাবেন । দু" কীধের দিকে দৃষ্টি রাখবেন। কল্পনা করবেন, আপনি ফিরিশতা ও অন্যান্য মুসল্লি এবং তাদের কাধের ফিরিশতাদেরকে সালাম দিচ্ছেন । নামাযে হাতের অবস্থা ৪টি: ১. বাধা, ২. খোলা, ৩. জড়িত ও ৪. স্বাভাবিক। ১. বাধা থাকবে তাকবীরে তাহরীমার পর থেকে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। ২. খোলা থাকবে রুকুর সময় হাটুতে হাত থাকাবস্থায়। ৩. জড়িত থাকবে সিজদার সময় । ৪. অন্যান্য সময় থাকবে স্বাভাবিকভাবে | নামাযে চোখের দৃষ্টি থাকবে ৪ দিকে: ১. দীড়ানোবস্থায় সিজদার দিকে এবং ৪. বসাবস্থায় কোল ও বুকের দিকে। সিজদায় যাওয়ার তরতীব: সিজদায় জমিনের নিকটস্থ অঙ্গ যাবে সব আগে এবং সব শেষে যাবে আকাশের নিকটস্থ অঙ্গ তথা কপাল । সুতরাং প্রথমে মুসাল্লায় যাবে হাটু, এটা জমিনের নিকটস্থ অঙ্গ, এরপর হাতদ্বয়, এগুলো জমিনের পরবর্তী নিকটস্থ অঙ্গ, তারপর নাক, এটা জমিনের পরবর্তী নিকটস্থ অঙ্গ এবং সবশেষে কপাল, যা আকাশের নিকটস্থ অঙ্গ । সিজদা থেকে উঠার তরতীবঃ সিজদা থেকে উঠার সময় প্রথমে উঠবে আকাশের নিকটস্থ অঙ্গ এবং সবশেষে উঠবে জমিনের নিকটস্থ অঙ্গ। সুতরাং প্রথমে উঠবে কপাল, তারপর নাক, এরপর হাত ও সবশেষে হাটু । লক্ষ্য করুন ৮৭.

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।