কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায মুমিনের নামায [নিম্নে নামায আদায়ের বিশেষ পদ্ধতি শাইখুল মাশাইখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রাহমাতুল্লাহি আলাইহি প্রণীত গ্রন্থ “যিয়াউল কুলুব” থেকে সংগ্রহিত। অবশ্য কথাগ্তলো হুবহু নকল করা হয় নি। লেখক তার নিজের ভাষায় এ বর্ণিত পদ্ধতিকে তুলে ধরেছেন। তার নিজস্ব সংযোজনও আছে, যা তিনি তার শায়খ, কৃতবে যামান হযরত মাওলানা আমিনউদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে শিখেছেন । - সম্পাদক নিতে হবে। নামাষে খুজুখুশ্ড বা একাগ্রতা অত্যন্ত জরুরী । আর তা অর্জনের লক্ষ্যেই এই পূর্বপ্রস্তুতি । নিজের কল্পনাকে আল্লাহমুখি করুন এবং ভাবুন, আমি বিশ্বের মহান প্রতিপালকের দরবারে হাজির হয়েছি। তার নির্দেশ পালন ও আনুগত্যের নিদর্শন স্বরূপ পৃথিবীর সব কিছু ভুলে বিয়াম, রুকু, সিজদা আদায় করবেন, একমাত্র প্রভূ আল্লাহ তা'আলাকে রাজী-খুশী করার লক্ষ্যে । একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কিছুই আমার অন্তরে নেই- একথা চিন্তা করুন। সর্বোপরি মনে রাখবেন, এটাই হয়তো আমার জীবনের শেষ নামায । এরপর সম্পূর্ণরূপে কিবলামুখী হয়ে দাড়ান। সিনা কিবিলার দিকে থাকতে হবে আর তা সম্ভব যখন আপনার দু" পায়ের বৃদ্ধাঙ্গুলি ও গোড়ালির বো মুরার) দূরত্ব ঠিক সমান হবে। স্বাস্থ্য ও উচ্চতার উপর নির্ভর করবে দু" পায়ের পাতার মধ্যখানের দূরত্ব কতটুকু হবে । তবে সাধারণত তা চার আঙ্গুল থেকে ১২ আঙ্গুল পর্যন্ত হতে পারে। নামায যদি জামাআতে হয়ে থাকে তাহলে পার্ববর্তী মুসল্লির কাধে নিজের কাধ লাগিয়ে পায়ের গোড়ালি (বা মুরা) সমান রেখে সফ ঠিক করবেন। কজার জয়েন্টের উপর ডান হাতের তালু বসিয়ে বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্াঙ্গুলি দ্বারা বাম হাতের কজি ধরুন। এরপর নীচের দিকে যতটুকু যায় ততটুকু পর্যন্ত হাত দু'টো স্বাভাবিকভাবে নামিয়ে নেবেন- এতে দেখবেন আপনার বাধা হাতদ্বয় এমনিতেই নাভির কিছুটা নীচে যেয়ে পৌঁছবে । এবার দৃষ্টি সিজদার জায়গায় রাখুন। নিজেকে স্বাভাবিক রাখবেন । জোর করে নীচের দিকে নুইবেন না বা ৮৫
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।